ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলা শহর থেকে প্রায় ১ মাইল পূর্বে বাচোর ইউনিয়নে কুলিক নদের তীরে আছে একটি রাজবাড়ি। এটি রাজা টংকনাথের রাজবাড়ি। রাজবাড়ির নির্মাণশৈলী কারুকাজময়, বেশ সুন্দর, যার মেঝে ছিল মার্বেল পাথরের তৈরি। কারুকাজখচিত সৌন্দর্য প্রাচীন এই রাজভবনটির দেয়ালে এখনো দেখা যায়।রাজবাড়ির ভেতরে পূর্ব পাশে রয়েছে একটি অন্দরমহল, পশ্চিম দিকে সিংহদরজা এবং অপর প্রান্তে দুটি দিঘি।
বিশাল এই সিংহদরজা দিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে হয়। রাজবাড়িংসলগ্ন উত্তর-পূর্ব কোণে রয়েছে কাছারিবাড়ি। লাল রঙের দালানটির স্থাপত্যশৈলীতে আধুনিকতার পাশাপাশি ভিক্টোরিয়ান অলংকরণের ছাপ সুস্পষ্ট লক্ষ করা যায়।নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: ns@prothomalo.comউনিশ শতকের শেষ ভাগে রাজবাড়িটি নির্মিত হয়। রাজা টংকনাথের পিতা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়ির নির্মাণকাজ শুরু হয়।
বুদ্ধিনাথের মৃত্যুর পরে রাজা টংকনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন।
সূত্র: প্রথম আলো

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের
শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের
সামরিক প্রশিক্ষণে যোগ দেবেন লি নো, স্ট্রে কিডসের সামনে কী
ডিসেম্বর সামনে রেখে নেত্রকোনার সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা
মাইক্রোসফটের বৈশ্বিক বিপর্যয় কেন হলো

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন