advertisement

সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন

সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন
হেরে মাঠ ছাড়ার আগে দর্শকদের প্রতি করতালি আর্জেন্টিনা দলের
ফটো কার্ড প্রিন্ট

সকালে ঘুম থেকে উঠে কেউ হয়তো ফোনটা হাতে নিয়েছেন। খবরের কাগজের পাতা ওলটানোর আগেই চোখে পড়েছে, আর্জেন্টিনা হেরে গেছে। মনটা একটু খারাপ। তবু ভাবনা ছিল, দিন তো অনেক বাকি। বিকেলে ব্রাজিল খেলবে। নেইমার না থাকলেও ব্রাজিল তো ব্রাজিলই! আর রাতে বাংলাদেশ। সাফের সেমিফাইনাল। ফাইনালে ওঠার এত কাছে এসে এবার নিশ্চয়ই আর স্বপ্নভঙ্গ হবে না।দিন শেষে সেই মানুষটির মনের অবস্থা কেমন?

প্রথম আলোর লাইভ ব্লগে এক পাঠকের মন্তব্য, ‘বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য আজ এক হতাশার দিন। সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ। এক দিনে তিন দলের হার।’ কী আশ্চর্য! একটি মন্তব্যে যেন গোটা দিনের ফুটবলীয় বিষাদকে ধরে ফেলেছেন পাঠক! তিনটি দল, তিনটি হার। আর হাজার হাজার মানুষের বুকের ভেতর জমে উঠল দীর্ঘশ্বাস।আসলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে আর্জেন্টিনা আর ব্রাজিল শুধুই দুটি বিদেশি দল নয়, এ দুটি আবেগের নাম।

এ দুটি পতাকা নিয়ে কত সংসারে তর্ক হয়েছে, কত বন্ধুত্বে সাময়িক বিরতি পড়েছে, কত ছাদে পাশাপাশি উড়েছে নীল-সাদা আর হলুদ-সবুজ পতাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১ গোলে হেরে সাফ ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের ১ গোলে হেরে সাফ ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের
advertisement

১ গোলে হেরে সাফ ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১ গোলে হেরে সাফ ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক

শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
দিনাজপুর জেলার মানচিত্র

দিনাজপুরের বিরল উপজেলায় সাফায়েত হোসেন (৮) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত আটটার দিকে উপজেলা সদরের একটি মাদ্রাসার শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোকাররম হোসেনকে আটক করেছে পুলিশ।সাফায়েত হোসেন উপজেলার ভান্ডারা ইউনিয়নের ঠনঠনিয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে। আট মাস আগে সে ওই মাদ্রাসায় ভর্তি হয়েছিল।

শনিবার বিকেলে সাফায়াতের দাদা মাদ্রাসায় এসে নাতির সঙ্গে দেখা করে বাড়ি ফিরে যান। পরে রাতে তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে মাদ্রাসার পরিচালক মোকাররম শৌচাগারের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখতে পান। পরে দরজায় কড়া নেড়েও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। একপর্যায়ে দরজার ওপরের ফাঁকা অংশ দিয়ে মুঠোফোনের আলো ফেলে ভেতরে একজনকে পড়ে থাকতে দেখেন তিনি।

পরে আরও দুজনকে সঙ্গে নিয়ে দরজা ভেঙে সাফায়াতকে উদ্ধার করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রভাবশালীদের খুশি করার মানসিকতা থেকে বের হতে হবে পুলিশকে: বদিউল আলম মজুমদার

প্রভাবশালীদের খুশি করার মানসিকতা থেকে বের হতে হবে পুলিশকে: বদিউল আলম মজুমদার

এই সংবাদটির বিস্তারিত তথ্য মূল প্রকাশকের পাতায় পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন