তানজিন তিশাপ্রথমবার সিনেমায় অভিনয় করতে গিয়েই নতুন করে আলোচনায় আসেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। কারণ, তাঁর সহশিল্পী শাকিব খান। বড় বাজেটের এই সিনেমার জন্য দীর্ঘ সময় অন্য কোনো কাজে যুক্ত হননি তিনি। কিন্তু অর্ধেকের বেশি শুটিং হওয়ার পর আটকে আছে সিনেমাটির কাজ। শোনা যাচ্ছিল, নভেম্বরে আবার শুটিং শুরু হতে পারে।
এর মধ্যে এ মাসেই ঈদুল ফিতরের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান।একটি পোস্টারে শাকিবতবে ‘সোলজার’ নিয়ে মন খারাপের কিছু নেই বলে জানালেন তানজিন তিশা। প্রথম সিনেমাটি নিয়ে এখনো আত্মবিশ্বাসী ও আশাবাদী তিনি। শুটিংয়ের জন্য তাঁর শিডিউলও দেওয়া আছে। যেকোনো সময় কাজ শুরু হলে তিনি অংশ নেবেন।শনিবার দুপুরে প্রথম আলোকে তানজিন তিশা বলেন, ‘“সোলজার” সিনেমা নিয়ে আমার শিডিউল ওপেন। সিনেমার শুটিং শুরু হলেই আমি যুক্ত হব।
এমন নয় যে আমার সঙ্গে কিছু হয়েছে।
সূত্র: প্রথম আলো

আবু বকরের সঙ্গে পর্দার প্রেম, বাস্তবে কেমন দুর-ই-ফিশানের জীবন
আবু বকরের সঙ্গে পর্দার প্রেম, বাস্তবে কেমন দুর-ই-ফিশানের জীবন
মিষ্টি আলু দিয়ে ডিমের চপ, রেসিপি দেখুন এখানে
অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী
ভাবুক সম্রাট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন