বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। এর সম্ভাব্য আঘাতস্থল ভারতের ওডিশা রাজ্য।
তবে এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আজ রোববার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-উত্তর–পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে।
এটি সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সূত্র: প্রথম আলো

বিয়ের চার মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে নববধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
জলপথে আনন্দ, স্মৃতির পাতায় এক অসাধারণ দিন
এক ডলারে স্কার্ফ, বিক্রির অদ্ভুত কৌশল—যেভাবে রাতারাতি তারকা হলেন তিনি
সাভার–আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় কাজ চলছে, বন্ধ ৫৫টি
হানিট্র্যাপের ফাঁদে প্রেম, খুন ও বিশ্বাসঘাতকতা: আলোচিত ৭ সিনেমা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন