সকাল গড়াতেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নামদেমুন বাজারের প্রধান গলি ঘিরে ফেলেন বেসরকারি নিরাপত্তারক্ষী ও পুলিশ সদস্যরা। নিরাপত্তাবেষ্টনীর ভেতরে টোকেন নম্বর হাতে নিয়ে সারিবদ্ধভাবে ধীরে ধীরে এগোচ্ছেন ক্রেতারা। এই সারিতে দাঁড়ানো মানুষের বেশির ভাগই মধ্যবয়সী নারী, যাঁরা এক ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছেন।বিপুল উৎসাহ নিয়ে আসা এসব মানুষের সামনেই পসরা সাজিয়ে স্কার্ফ বিক্রি করছেন এক দোকানি।
১০ হাজার ওনে (প্রায় ৬ দশমিক ৮০ ডলার) ৬টি স্কার্ফ দিচ্ছেন তিনি, যার প্রতিটি প্রায় ১ দশমিক ১৫ ডলারের সমান। ‘স্কার্ফ আজোসি’ বা ‘স্কার্ফ আংকেল’ নামে পরিচিত হয়ে ওঠা এই বিক্রেতা এখন রীতিমতো জাতীয় আলোচনার বিষয়।এই দোকানির জনপ্রিয়তার কারণ হলো, ক্রেতাদের পণ্য কিনতে নিরুৎসাহিত করার অদ্ভুত এক কৌশল। ক্রেতাদের উদ্দেশে রসিকতা করে তিনি বলেন, ‘টাকা খরচ করবেন না।
এটা আপনাকে মানাবে না।’আন্তরিকতাপূর্ণ স্পষ্টবাদিতা ও মজার বিক্রয়কৌশলের পাশাপাশি তাঁর চেহারার প্রশংসা—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দোকানি এখন বড় তারকা।
সূত্র: প্রথম আলো

বিয়ের চার মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে নববধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
জলপথে আনন্দ, স্মৃতির পাতায় এক অসাধারণ দিন
সাভার–আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় কাজ চলছে, বন্ধ ৫৫টি
সাগরে নিম্নচাপ, দেশের চার বন্দরে ১ নম্বর সতর্কসংকেত
হানিট্র্যাপের ফাঁদে প্রেম, খুন ও বিশ্বাসঘাতকতা: আলোচিত ৭ সিনেমা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন