জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা প্রশ্ন করার সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্য টিপন্নী কেটেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে একটি তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন আমির হামজা। তাঁর নাম ঘোষণা করার পর সরকারি দলের অনেক সংসদ সদস্যকে মন্তব্য এবং হইচই করতে দেখা যায়।
পরে আমির হামজা তাঁর প্রশ্নটি উত্থাপন করেন।পরে বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। স্পিকারকে সব সংসদ সদস্যের অভিভাবক উল্লেখ করে তিনি বলেন, প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আমির হামজা প্রশ্ন করার সময় কয়েকজন সংসদ সদস্য যেভাবে তাঁর সম্পর্কে মন্তব্য করেছেন এবং শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্নের শামিল।
তিনি এ বিষয়ে স্পিকারের রুলিং চান।পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ অনুগ্রহ করে করবেন না।
সূত্র: প্রথম আলো

তার ‘চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ নভেম্বর ২০২৬
কৃষকদের সঙ্গে ধান কাটলেন ডিসি
সবাইকে ছাড়িয়ে মোসাদ্দেক, সেঞ্চুরি অমিত-শিবলির
বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা তারেক রহমানের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন