মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৫ নভেম্বর ২০২৬
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীকে প্রকাশ্যে ‘ফ্যাসিস্ট’ বলে আক্রমণ করেছেন চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক হেলাল খান। এ সময় জয় তাঁকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন হেলাল খান। একপর্যায়ে জয়কে চুপ করতে বলেন তিনি। আজ রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এ ঘটনা ঘটে।
দুজনের উত্তপ্ত বাক্যবিনিময়কে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এফডিসি প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধনকে কেন্দ্র করে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এদিন এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।
পূর্বঘোষিত এ কর্মসূচিতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও এফডিসির কর্মচারীরা অংশ নেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, মৌসুমী চৌধুরীসহ অনেকে।
সূত্র: প্রথম আলো
ধনকুবেরদের অনেকের জীবনেই এক অদ্ভুত মিল দেখা যায়। দীর্ঘ দাম্পত্য, সফল জীবন আর অঢেল সম্পদের অধিকারী এই ৬ বিলিয়নিয়ার শেষ বয়সে এসে বহু স্ক্যান্ডাল সয়ে, সেটেলমেন্ট বাবদ বিশাল অঙ্কের অর্থ খুইয়ে গিয়েছেন ডিভোর্সে।অর্থ নাকি অনর্থের মূল। আবার অনেকে বলেন টাকা দিয়ে সুখ কেনা যায় না। তবু এই সুখই যেন সোনার হরিণ ধনী-গরীব সবার কাছেই। অতিরিক্ত অর্থ থাকলে কি আসলেই মানুষ থিতু হওয়ার বদলে একসময় অস্থির হয়ে ওঠে?
ধনকুবেরদের অনেকের জীবনেই এক অদ্ভুত মিল দেখা যায়। দীর্ঘ দাম্পত্য, সফল জীবন আর অঢেল সম্পদের অধিকারী এই ৬ বিলিয়নিয়ার শেষ বয়সে এসে বহু স্ক্যান্ডাল সয়ে, সেটেলমেন্ট বাবদ বিশাল অঙ্কের অর্থ খুইয়ে গিয়েছেন ডিভোর্সে।
কয়েক দশক একসঙ্গে থাকার পরও এই বিলিয়নিয়ারদের দাম্পত্য জীবনের ইতি ঘটেছেদীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এমন কয়েকজন আলোচিত ধনকুবের ও বিশ্বের শীর্ষ ধনীদের কথা বেশ আলোচনায় আসছে সম্প্রতি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের বিভিন্ন সম্পর্কের বিষয়ে নানা তথ্য প্রকাশিত হওয়ার পরে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন