advertisement

আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে

আপনি কি হস্তশিল্পের কাজ জানেন? তাহলে এক লাখ টাকা পর্যন্ত পুরস্কারের সুযোগ আছে
মেলায় হস্তশিল্প সামগ্রীর স্টলে ক্রেতা–দর্শনার্থীরা
ফটো কার্ড প্রিন্ট

দেশের ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্পের সঙ্গে যুক্ত কারুশিল্পীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সংস্থাটি চলতি বছর দেশের সেরা ১২ জন কারুশিল্পীকে পুরস্কৃত করবে। মোট পাঁচটি শ্রেণিতে ‘জাতীয় শ্রেষ্ঠ কারুশিল্পী পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। এর মধ্যে শ্রেষ্ঠ কারুশিল্পী পাবেন এক লাখ টাকা। অন্য চারটি শ্রেণিতে নির্বাচিত ১১ জন কারুশিল্পীর প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে।

এর মধ্যে দক্ষ কারুশিল্পী শ্রেণিতে পাঁচজন, ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর দক্ষ কারুশিল্পী শ্রেণিতে দুজন, দক্ষ নারী কারুশিল্পী শ্রেণিতে দুজন ও তরুণ দক্ষ কারুশিল্পী শ্রেণিতে দুজনকে পুরস্কৃত করা হবে। সব মিলিয়ে ১২ জন কারুশিল্পীকে মোট সাড়ে ছয় লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। বিজয়ীরা প্রত্যেকে নগদ অর্থের পাশাপাশি ক্রেস্ট ও সনদ পাবেন।আগামী ২৯ ডিসেম্বর বিভিন্ন শ্রেণিতে নির্বাচিত কারুশিল্পীদের এ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করছে বিসিক।

সংস্থাটি ইতিমধ্যে আগ্রহী কারুশিল্পীদের কাছ থেকে আবেদনপত্র চেয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপাচু ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপ... ৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ৪ মাসে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন, দেশের বাজারেও কমেছে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৩ মাসের মধ্যে সর্বনিম্ন, দেশের বাজারেও কমেছে নিউইয়র্ক ও লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণ কমানো নিউইয়র্ক ও লন্ডনে বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ব্যাংকঋণ কমানো এনভিডিয়ার ছয় শীর্ষ কর্তার সম্পদ কমেছে ৫৬০ কোটি ডলার, তিনজন হারালেন শতকোটিপতির মর্যাদা এনভিডিয়ার ছয় শীর্ষ কর্তার সম্পদ কমেছে ৫৬০ কোটি ডলার, তিনজন হারালেন শতকোটিপতির মর্যাদ...
advertisement

হাওরাঞ্চলে আগাম বন্যায় ক্ষতির ঝুঁকি কমাবে ব্রি ধান-১১৮

হাওরাঞ্চলে আগাম বন্যায় ক্ষতির ঝুঁকি কমাবে ব্রি ধান-১১৮
হাওরাঞ্চলের আগাম বন্যার ঝুঁকি মোকাবিলা ও বোরো ধানের ফসল সুরক্ষায় দেশের ৭টি জেলায় ১ হাজার ৬০০টি প্রদর্শনী প্লটে আগাম জাতের ব্রি ধান-১১৮ এর বীজতলা তৈরি করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

শেখ হাসিনার বিষয়ে মন্ত্রীদের বক্তব্যে মিল পাচ্ছেন না রুমিন ফারহানা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা ভিন্ন ভিন্ন কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

তিনি বলেছেন, তিনি একটি বক্তব্যের সঙ্গে আরেকটির মিল খুঁজে পাচ্ছেন না।আজ রোববার জাতীয় সংসদে ৭১ বিধির আলোচনায় রুমিন ফারহানা এই মন্তব্য করেন।রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি—‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল, সে মরে নাই।’ ঠিক তেমনিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে সার্বক্ষণিক নিজের উপস্থিতি জানান দিচ্ছেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা এর সর্বশেষ উদাহরণ।রুমিন বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার বক্তব্যে একটির সঙ্গে আরেকটির কোনো মিল খুঁজে পাচ্ছেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে হত্যা করেছেন জিয়াউল আহসান, দাবি চিফ প্রসিকিউটরের

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে হত্যা করেছেন জিয়াউল আহসান, দাবি চিফ প্রসিকিউটরের
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

বিডিআর হত্যাকাণ্ডের ৩৪ সাক্ষীকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তাঁর সঙ্গীরা হত্যা করেছেন বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো.আমিনুল ইসলাম। আজ রোববার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এই দাবি করেন।শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি জিয়াউল আহসান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই মামলার বিচার চলছে।

একটি বেসরকারি টেলিভিশনের প্রচারিত ভিডিও প্রতিবেদন আজকে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। সেই ভিডিও প্রতিবেদনের ভিত্তিতে চিফ প্রসিকিউটর এমন দাবি করেন।জিয়াউলের নেতৃত্বে অভিযানে বস্তা বেঁধে গুলি করে নদীতে ফেলা হয় ভুক্তভোগীকেব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, তাঁরা আগে এই গুরুত্বপূর্ণ অ্যাভিডেন্সটা (প্রমাণ) পাননি।

সেখানে একজন সাক্ষী বলেছেন, জিয়াউল আহসান ও তাঁর সঙ্গীরা ৩৪ জন বিডিআর সদস্য, যাঁরা সাক্ষী ছিলেন, তাঁদের তুলে নিয়ে গেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন