advertisement

উৎসব ভাতা ও মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটিসহ ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন ২১ নভেম্বর পর্যন্ত

উৎসব ভাতা ও মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটিসহ ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন ২১ নভেম্বর পর্যন্ত
ব্র্যাকে এই চাকরিতে আবেদনের শেষ তারিখ ২১ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে ‘ব্রাঞ্চ ম্যানেজার, দাবি’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে ঘোষিত শর্তানুযায়ী কেবল বাংলাদেশি নাগরিকেরা ২১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার, দাবি (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

তবে বিজনেস বা ম্যানেজমেন্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা ‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’ ‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’ ‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’ ‘আমার মতন সুখী মানুষ আশপাশের গ্রামে নাই’ বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কেন পড়বেন পুলিশ কর্মকর্তা থেকে মাদকসম্রাট বনে যাওয়া মেক্সিকোর গুয়াদালাহারা কার্টেল প্রতিষ্ঠাতার মৃত্যু পুলিশ কর্মকর্তা থেকে মাদকসম্রাট বনে যাওয়া মেক্সিকোর গুয়াদালাহারা কার্টেল প্রতিষ্ঠাতা...
advertisement

হিমেল বাতাসে কাবু কুড়িগ্রাম, বেড়েছে শীতের দাপট

উত্তরের জেলা কুড়িগ্রামে হিমেল বাতাসে বেড়েছে শীতের অনুভূতি। ভোররাত থেকে ঠান্ডা বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।বিশেষ করে শ্রমজীবী মানুষ ও কৃষকদের ভোগান্তি বেড়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুন, নিহত ১১

থাইল্যান্ডের পর্যটন দ্বীপ ফুকেটে একাধিক ভবনে ভয়াবহ আগুনে ১১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা
ছুরিকাঘাত

রাজধানীর যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় এক যুবককে হত্যা করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৮ বছর।গতকাল রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে দায়িত্ব পালনকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

তাঁর বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের দুটি আঘাত ছিল।পরে মাদ্রাসার শিক্ষার্থীদের সহযোগিতায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর দিবাগত রাত ২টা ৫৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এসআই হাসান আলী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলেন।

তবে কারা, কী কারণে ওই যুবককে ছুরিকাঘাত করেছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ঘটনাস্থলের লোকজন ও মাদ্রাসার শিক্ষার্থীরা।নিহত যুবকের পরনে ছিল জিনসের প্যান্ট, কালো টি-শার্ট ও ছাই রঙের সুতির জ্যাকেট।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন