কুমিল্লার মুরাদনগরে বিবাহবিচ্ছেদের পর আট বছর বয়সী মেয়েকে নিজের কাছে রাখতে চাওয়া নিয়ে বিরোধের জেরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৪২) নামের এক নারী নিহত হয়েছেন।আজ সোমবার দুপুরে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে।নিহত সুখিয়া বেগম পাশের দেবীদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার বাসিন্দা। ভিক্ষা করে তিনি জীবিকা নির্বাহ করতেন।
এ ঘটনায় অভিযুক্ত সুখিয়ার সাবেক স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের বাসিন্দা। হত্যাকাণ্ডের পরপরই তিনি পালিয়ে যান।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর আগে পারিবারিকভাবে শরিফের সঙ্গে সুখিয়ার বিয়ে হয়। তাঁদের আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তবে শরিফের মাদক সেবন ও পারিবারিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কলহ চলছিল।
একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়।বিচ্ছেদের পর মেয়েকে নিজের কাছে নিতে চাইছিলেন শরিফ।
সূত্র: প্রথম আলো

শরীয়তপুরে পুলিশের করা বিস্ফোরক আইনের মামলার আসামি মৃত বীর মুক্তিযোদ্ধা
বিস্কুট খাওয়ায় বিড়াল হত্যা, শাস্তি হিসেবে ছয় মাস কুকুর–বিড়ালকে খাওয়াতে হবে
তারাগঞ্জে বাস থেকে ফেলে দুই শ্রমিককে হত্যা: সংসারের ভরসা হারল দুই পরিবার
সন্ধ্যায় সারা দিনের খবর
অর্থমন্ত্রীর কাছে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের যোগ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন