দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় যা কিছু ঘটছে, তা অত্যন্ত উদ্বেগের। এসব ঘটনার বিষয়ে বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জাতির জন্য হতাশাব্যঞ্জক।
অনতিবিলম্বে সরকারকে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, জাতি দেখতে চায়, আর কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের কোনো স্থান এ দেশে হবে না।
আজ সোমবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের দিনব্যাপী বৈঠকে সভাপতির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০–এর বেশি শহীদ এবং হাজার হাজার আহত ব্যক্তির বিনিময়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট সময়ের অপরিহার্য দাবি বলে উল্লেখ করেন শফিকুর রহমান।
সূত্র: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশ
লেভেল নিয়ে অপু, কোয়ালিটি নিয়ে পরীমনির পাল্টা জবাব
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ শুরু, বিদেশ যাবেন ৬২ জন
শেষ বিকেলে সুযোগ মিস, তবু স্বস্তি নিয়ে দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের
খালেদা জিয়ার অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি সংসদ সদস্যের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন