advertisement

গোপালগঞ্জে রাতে যৌথবাহিনীর অভিযান, আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

গোপালগঞ্জে রাতে যৌথবাহিনীর অভিযান, আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
ফটো কার্ড প্রিন্ট
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে যৌথবাহিনীর বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম ৪ বছর পর গেজেটে নাম সংশোধন, মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন প্রাণ গোবিন্দ ৪ বছর পর গেজেটে নাম সংশোধন, মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন প্রাণ গোবিন্দ ভালোবাসার নামে প্রতিহিংসা, আর কত প্রাণ বিপন্ন হবে? ভালোবাসার নামে প্রতিহিংসা, আর কত প্রাণ বিপন্ন হবে? সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নিহত সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই পথচারী নিহত যে ১০ তারকার রহস্যময় মৃত্যুর জট আজও খুলেনি যে ১০ তারকার রহস্যময় মৃত্যুর জট আজও খুলেনি
advertisement

ব্রাজিলের ‘ব্রেন’ আর নেই, বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলার এখন কে

ব্রাজিলের ‘ব্রেন’ আর নেই,  বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলার এখন কে
সান্তোস কিংবদন্তি পেপে

দূরদর্শিতা, বুদ্ধিমত্তা ও নিখুঁত পাস দেওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবলে তাঁর নাম ছিল ‘দ্য ব্রেন।’ সেই সময়ের অভিজাত ডিফেন্সিভ মিডফিল্ডারদের একজন। ভুল করতেন খুব কম। প্রতিপক্ষের কাছ থেকে বল কাড়তে তাঁকে ফাউল করতে হতো না। দারুণ ছিলেন দূরপাল্লার শটেও। কার্লো আনচেলত্তির বর্তমান ব্রাজিল দলে এখন এমন একজন ৫ নম্বর জার্সির প্রচণ্ড অভাব।কিন্তু ‘দ্য ব্রেইন’ খ্যাত দিনো সানির কল্যাণে এক সময় তা ছিল না।

পঞ্চাশ ও ষাটের দশকের ব্রাজিলিয়ান এবং ইতালিয়ান ফুটবল মাতানো সেই সানি গত রোববার ৯৪ বছর বয়সে মারা গেছেন। ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করার পর অদল-বদল ঘটেছে একটি তালিকায়।এত দিন সানিই ছিলেন বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলার। তিনি জায়গাটি ছেড়ে অনন্তলোকে প্রস্থানের পর সেখানে বসলেন এখন ৯১ বছর বয়সী পেপে।

সান্তোসের এ কিংবদন্তি সানির সঙ্গে জিতেছেন ১৯৫৮ বিশ্বকাপ এবং তারপর ১৯৬২ বিশ্বকাপও জেতেন।দিনো সানি (১৯৩২–২০২৬)বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী জীবিত ফুটবলারের বর্তমান তালিকার শীর্ষ পাঁচে ব্রাজিলিয়ানদের আধিপত্য।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাদাগাস্কারের ট্রাভেল স্কেপ (দ্বিতীয় পর্ব): অলিভ বিইটার ও ভাসমান কফি বার

মাদাগাস্কারের ট্রাভেল স্কেপ (দ্বিতীয় পর্ব): অলিভ বিইটার ও ভাসমান কফি বার
লেখকের ক্যামেরায় ধারণকৃত মাদাগাস্কারের ছবি অবলম্বনে

আধো অন্ধকারে অনুভব করি, নদীচরসংলগ্ন উপবনটি সরগরম হয়ে উঠেছে অজস্র পাখপাখালির উৎকণ্ঠিত সংলাপে। ফোমের ম্যাট্রেসে পাশ ফিরি। আবার ঘুমিয়ে পড়ার সম্ভাবনা কম, তাই নীরবে গুনতে শুরু করি বার্ডকল। মন্দিরের গর্ভগৃহে সেবায়েতের জ্বেলে দেওয়া প্রভাতী পিলসুজের মতো তাঁবুর জালি জালি জানালা পসর হয়ে উঠছে। বেরিয়ে আসি বালুচরে। দেখতে দেখতে পাণ্ডুলিপির সাদা পৃষ্ঠাটি কলমের আঁকিবুঁকিতে চিত্রিত হয়ে ওঠার মতো আস্তেধীরে আলোকিত হয়ে ওঠে স্যান্ডবার।

হালকা কুয়াশায় চরের বিস্তীর্ণ বালুকাবেলাকে দেখায় রুপালি ধূসর। আশপাশের তাঁবুগুলোয় সহযাত্রীরা ঘুমে কাই হয়ে আছে। ভাবি, ইট ইজ হাই টাইম ফর জার্নালিং; গেল রাতে চরে ক্যাম্পফায়ারের বিষয়-আশয় এখনই কিন্তু টুকে রাখতে হয় দিনলিপির পাতায়। নোটবুক হাতে নেই, কিন্তু জুতমতো বসার জায়গা খুঁজে পাই না, তো দুকদম সামনে বেড়ে বহতা জলে চপ্পলসহ পা ডোবাই।

আলোয়ানের রুপালি জমিনে সাদা সুতোয় নকশা তোলার মতো, জলের কুয়াশানিবিড় পৃষ্ঠতরে ভাসছে কিছু বুনো হাঁস।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। যুক্তরাজ্যের লন্ডনে, ১৬ নভেম্বর ২০২৬

বিএনপি সরকার দেশে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, গত সাত মাসে বিএনপি সরকার জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে।যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় সোমবার রাতে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ও কমিউনিটি নেতারা অংশ নেন।বিএনপি সরকারের ভূমিকার সমালোচনা করেন নাহিদ ইসলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন