রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুতে বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে ইউক্রেন। সোমবার থেকে দফায় দফায় সেখানে হামলা চালানো হয়। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কয়েক সপ্তাহের প্রস্তুতিতে তাঁরা এই নজিরবিহীন অভিযান চালিয়েছেন।ইউক্রেনের কর্মকর্তাদের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, ক্রিমিয়া সেতুর একটি অংশ পানিতে ধসে পড়েছে। যুদ্ধের রসদ পরিবহনের পাশাপাশি প্রতীকী দিক থেকেও এটি মস্কোর জন্য বড় আঘাত।
তবে ক্রেমলিন বলেছে, সেতুটি পুনর্নির্মাণ করে ‘আগের চেয়েও ভালো’ করা হবে।এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, দনিপ্রো নদীর ওপর পিভনিচনি (উত্তর) ও পিভদেনি (দক্ষিণ) সেতুতে আংশিকভাবে যান চলাচল শুরু হয়েছে। রাতভর রুশ হামলার পর গুরুত্বপূর্ণ এই দুই সেতু বন্ধ করে দেওয়া হয়েছিল।সম্মুখসারিতে যাওয়া রুশ সেনাদের সড়ক ও রেলপথে চলাচলের সুযোগ করে দেয় ক্রিমিয়া সেতু।
ইউক্রেন দীর্ঘদিন ধরে সেতুটিতে হামলা চালিয়ে আসছে।
সূত্র: প্রথম আলো

ইরান কি ‘ডার্টি বোমা’ বানাতে পারে, যুক্তরাষ্ট্রে হামলার সক্ষমতা কি সত্যিই তেহরানের আ...
হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে বার্লিনে মসজিদ পরিচালনাকারী সংগঠন নিষিদ্ধ
ইমরান খানের চিকিৎসা নিয়ে রাজনীতি, কোন পথে পাকিস্তান?
সুইডেনের চিকিৎসাসেবা ও আমার অভিজ্ঞতা
ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে ইরান: মার্কিন গোয়েন্দা তথ্যে দাবি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন