আর্জেন্টিনা ৭-০ কোস্টারিকা লিওনেল স্কালোনি কী বেরসিক! জোড়া গোল পেয়ে প্রথমার্ধে মাঠ ছাড়েন নিকো পাজ ও হুলিয়ান আলভারেজ। পরের অর্ধে মাঠে ফিরে হ্যাটট্রিকের ভাবনা কার না থাকে! কিন্তু স্কালোনি তা ভাবেননি। প্রীতি ম্যাচে হ্যাটট্রিকের চেয়ে খেলোয়াড়দের চোটমুক্ত রাখাটা সম্ভবত আর্জেন্টিনা কোচের কাছে বেশি যৌক্তিক লেগেছে। পরের অর্ধে তাই পাজ এবং আলভারেজের মাঠে নামা হলো না।
বেঞ্চে বসেই দেখতে হলো আর্জেন্টিনার আরও দুই গোল।পাজ ও আলভারেজের মতো অতটা আরামে না হলেও এক অর্থে দর্শক বনে গিয়েছিল কোস্টারিকার খেলোয়াড়রা। স্কালোনির শিষ্যদের নিশঙ্ক-চিত্তে শুটিং অনুশীলনে তাঁরা যে প্রায় কোনো বাধাই তৈরি করতে পারেনি। রসিকজন ভাবতে পারেন, আতিথ্য নিয়ে পেটপুরে ‘সেভেন আপ’ হজম করা কোস্টারিকার পক্ষ থেকে সেটা হয়তো সৌজন্যতা! সব মিলিয়ে হেসে খেলেই ৭-০ গোলের জয়ে বছর শেষ করল আর্জেন্টিনা।বিস্তারিত আসছে...।
সূত্র: প্রথম আলো

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস
‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’
যে দৃশ্য ক্রিকেটে বিরল, সাফ ফুটবলে সেটাই দেখাল ভারত-পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন