মূল সূত্র: বিস্তারিত পড়ুন
রজনীকান্ত–মোহনলালের নায়িকা থেকে হাসপাতালের প্রতিষ্ঠাতা, কোথায় হারিয়ে গেলেন রূপিণী
একসময় দক্ষিণ ভারতীয় সিনেমার পর্দায় নিয়মিত দেখা যেত তাঁকে। কখনো রজনীকান্তের নায়িকা, কখনো কমল হাসানের বিপরীতে। মোহনলাল, মাম্মুটি, বিজয়কান্ত, বিষ্ণুবর্ধন—দক্ষিণ ভারতের প্রায় সব বড় তারকার সঙ্গেই অভিনয় করেছেন। অথচ জনপ্রিয়তার সেই সময়ে হঠাৎ সিনেমা থেকে উধাও হয়ে গেলেন রূপিণী। অভিনয় ছেড়ে চলে গেলেন যুক্তরাষ্ট্রে, পড়াশোনা করলেন চিকিৎসাবিদ্যায়। দেশে ফিরে মুম্বাইয়ে প্রতিষ্ঠা করলেন হাসপাতাল।
যে হাতে একসময় ক্যামেরার সামনে নাচতেন, সেই হাতেই এবার মানুষের সেবার দায়িত্ব তুলে নিলেন। তাঁর জীবনের এই পরিবর্তন যতটা বিস্ময়কর, ততটাই কৌতূহলোদ্দীপক। কারণ, রূপিণী কখনোই কেবল অভিনেত্রী হতে চাননি। ছোটবেলায় তাঁর দুটি স্বপ্ন ছিল—নৃত্যশিল্পী ও চিকিৎসক হওয়া। সিনেমায় আসা ছিল অনেকটাই আকস্মিক। অমিতাভের সিনেমায় শিশুশিল্পী রূপিণীর প্রকৃত নাম কোমল মহুভাকার। ১৯৬৯ সালের ৪ নভেম্বর মুম্বাইয়ে জন্ম তাঁর। বাবা আইনজীবী, মা চিকিৎসক।
ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল গভীর ভালোবাসা।
সূত্র: প্রথম আলো
৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা
একটা বই পড়া শেষ হলে সাধারণত কী করো? বইটা বন্ধ করে তাকের ওপর রেখে দাও, নাকি বন্ধুদের বলো, ‘এই বইটা তোমারও পড়া উচিত’? মিসরের ১১ বছর বয়সী মায়ার ওথমানের কাছে বই পড়া শুধু নিজের আনন্দের বিষয় নয়। বই থেকে পাওয়া আনন্দ অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে চায় সে। আর সেই ইচ্ছারই এক অসাধারণ স্বীকৃতি পেয়েছে মায়ার।
৬০টির বেশি বই পড়ে সে জিতে নিয়েছে ৫ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা!তবে টাকার অঙ্কটা যত বড়, মায়ারের অর্জন তার চেয়েও বড়। কারণ, এই প্রতিযোগিতায় তাকে পেছনে ফেলতে হয়েছে বিশ্বের ৬০টি দেশের ৪ কোটির বেশি শিক্ষার্থীকে। প্রতিযোগিতার নাম ‘আরব রিডিং চ্যালেঞ্জ’। ২০২৬ সালের ২৯ অক্টোবর দুবাইয়ে অনুষ্ঠিত হয় এর দশম আসরের চূড়ান্ত পর্ব। সেখানে বিজয়ী হিসেবে মায়ারের নাম ঘোষণা করা হয়।
পুরস্কার তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন৬০টির বেশি বই, তারপর চূড়ান্ত লড়াইমায়ারের বই পড়ার যাত্রা শুরু হয়েছিল তার স্কুল থেকেই।
সূত্র: প্রথম আলো
সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে ব্র্যাক ব্যাংক। খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, ডিজিটাল ব্যাংকিং ও ব্যাংক খাতের নানা দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ব্যাংকটির এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান। দেখুন ভিডিওতে…
সূত্র: প্রথম আলো

টুঙ্গিপাড়ায় থানা-জিলানীর বাড়িতে হামলা, ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
রাকসু নির্বাচন নিয়ে উত্তপ্ত রাবি, কঠোর কর্মসূচিতে যাচ্ছেন আম্মার
আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়, ইশরাকের নির্দেশ
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
সম্পত্তির জন্য মাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে-পুত্রবধূ পলাতক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন