অ্যারন রালস্টন নামের এক মার্কিন পর্বতারোহী পাহাড়ি গিরিখাতে ঘুরতে গিয়ে ভয়াবহ বিপদে পড়েন। পাঁচ দিন ধরে একটি বিশাল পাথরের নিচে তাঁর ডান হাত আটকে ছিল। কোনো সাহায্য না পেয়ে শেষ পর্যন্ত তিনি এক কঠিন সিদ্ধান্ত নেন। নিজের জীবন বাঁচাতে পকেটনাইফ দিয়ে নিজের হাত নিজেই কেটে মুক্ত হন।
সেই রোমহর্ষক সত্য ঘটনা নিয়েই তৈরি হয়েছে বিখ্যাত সিনেমা ১২৭ আওয়ার্স।হাত কিংবা শরীরের অন্য কোনো অঙ্গ হঠাৎ কেটে আলাদা হয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মানুষের মৃত্যু হতে পারে। ঠিক সময়ে চিকিৎসা পেলে এবং সংক্রমণ বা ইনফেকশন না হলে মানুষ বেঁচে যায়। তবে পুরোপুরি সেরে উঠতে অনেক মাস সময় লাগে। মজার বিষয় হলো, অনেক সময় অঙ্গটি না থাকলেও কাটা জায়গায় অদ্ভুত ব্যথা বা অনুভূতি টের পাওয়া যায়।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফ্যান্টম লিম্ব পেইন।এমন ভয়াবহ অবস্থায় পড়েও অ্যারন রালস্টন অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন।
সূত্র: প্রথম আলো

৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা
সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান
সুশাসন, স্বচ্ছতা ও নিয়মনীতি মেনেই ব্র্যাক ব্যাংকের সাফল্য: তারেক রেফাত উল্লাহ খান
রাতে রাজধানীতে চার বাসে আগুন, ছয় জায়গায় ককটেল বিস্ফোরণ
খোলা বোতলে তেল বিক্রি না করায় ফিলিং স্টেশনে ভাঙচুর, দুই কর্মচারীকে তুলে নেওয়ার অভিযো...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন