একসময় দক্ষিণ ভারতীয় সিনেমার পর্দায় নিয়মিত দেখা যেত তাঁকে। কখনো রজনীকান্তের নায়িকা, কখনো কমল হাসানের বিপরীতে। মোহনলাল, মাম্মুটি, বিজয়কান্ত, বিষ্ণুবর্ধন—দক্ষিণ ভারতের প্রায় সব বড় তারকার সঙ্গেই অভিনয় করেছেন। অথচ জনপ্রিয়তার সেই সময়ে হঠাৎ সিনেমা থেকে উধাও হয়ে গেলেন রূপিণী। অভিনয় ছেড়ে চলে গেলেন যুক্তরাষ্ট্রে, পড়াশোনা করলেন চিকিৎসাবিদ্যায়। দেশে ফিরে মুম্বাইয়ে প্রতিষ্ঠা করলেন হাসপাতাল।
যে হাতে একসময় ক্যামেরার সামনে নাচতেন, সেই হাতেই এবার মানুষের সেবার দায়িত্ব তুলে নিলেন। তাঁর জীবনের এই পরিবর্তন যতটা বিস্ময়কর, ততটাই কৌতূহলোদ্দীপক। কারণ, রূপিণী কখনোই কেবল অভিনেত্রী হতে চাননি। ছোটবেলায় তাঁর দুটি স্বপ্ন ছিল—নৃত্যশিল্পী ও চিকিৎসক হওয়া। সিনেমায় আসা ছিল অনেকটাই আকস্মিক। অমিতাভের সিনেমায় শিশুশিল্পী রূপিণীর প্রকৃত নাম কোমল মহুভাকার। ১৯৬৯ সালের ৪ নভেম্বর মুম্বাইয়ে জন্ম তাঁর। বাবা আইনজীবী, মা চিকিৎসক।
ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল গভীর ভালোবাসা।
সূত্র: প্রথম আলো

তুমি কবে ফিরবে?
আদালতে দেহরক্ষী কেন, ব্যাখ্যা দিলেন পরীমনি
দাওয়াত দিয়ে সবাইকে সুইজারল্যান্ডে তৈরি দামি ঘড়ি উপহার দিলেন সালমান
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার ৭৪তম জন্মদিন আজ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন