advertisement

হৃদয়কে আউট করে এতটা আগ্রাসী কেন হলেন রাবাদা

হৃদয়কে আউট করে এতটা আগ্রাসী কেন হলেন রাবাদা
হৃদয়ক আউট করার পর রাবাদা, তাঁকে থামাচ্ছেন মার্করাম
ফটো কার্ড প্রিন্ট

তাওহিদ হৃদয় যেন চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিলেন কাগিসো রাবাদাকে। পরপর দুই বাউন্ডারিতে বুঝিয়ে দিচ্ছিলেন, দক্ষিণ আফ্রিকার সেরা বোলারের সামনে নতজানু হতে রাজি নন। রাবাদাও যেন এমন চ্যালেঞ্জের অপেক্ষায় ছিলেন। তাঁকে খোঁচালে যে অন্য এক রাবাদার জন্ম হয়, সেটিই কাল দেখেছে ওয়ান্ডারার্স।ঘটনার সাক্ষী দক্ষিণ আফ্রিকার আরেক পেসার ডেন প্যাটারসন। হৃদয়ের পরপর দুই বাউন্ডারির পর তিনিই সতীর্থ রাবাদাকে একটু উসকে দিয়েছিলেন।

প্যাটারসনের বিশ্বাস, প্রতিপক্ষের এমন চ্যালেঞ্জ রাবাদার ভেতরের আগ্রাসনকে আরও জাগিয়ে তোলে। সেটির প্রমাণ পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র একটি ওভার।পরের ওভারেই বল হাতে ছুটে এলেন রাবাদা। করলেন গতিময় খাটো লেংথের বল। হৃদয় অপ্রস্তুত অবস্থায় পুল করতে গিয়ে ব্যাটের ওপরের অংশে বল লাগিয়ে ক্যাচ তুললেন। রায়ান রিকেলটনের হাতে ক্যাচ জমা পড়ায় ২৩ রানে থামে তাঁর ইনিংস। উইকেট পাওয়ার পর রাবাদার উদ্‌যাপনও ছিল দেখার মতো।

তাতে বোঝাও গেল, হৃদয়ের উইকেট তাঁর কাছে কতটা বিশেষ!দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পর তাওহিদ হৃদয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘এ কারণেই সে আজ এই জায়গায়’, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির দাবিদার নিকো পাজের শক্তি কোথায় ‘এ কারণেই সে আজ এই জায়গায়’, আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির দাবিদার নিকো পাজের শক্তি ক... ঢাকায় ধোনির ব্যাটে ‘ঝটকা’ দেখেছিলেন টেন্ডুলকার ঢাকায় ধোনির ব্যাটে ‘ঝটকা’ দেখেছিলেন টেন্ডুলকার ব্যাটসম্যান লিটন চমৎকার, কিপার লিটন বিস্ময়কর ব্যাটসম্যান লিটন চমৎকার, কিপার লিটন বিস্ময়কর আজ টিভিতে যা দেখবেন (১৯ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১৯ নভেম্বর ২০২৬) সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী
advertisement

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের কাঠের স্তুপে আগুন

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের কাঠের স্তুপে আগুন
গাজীপুরের পল্লী বিদ্যুৎ অফিসে (অভিযোগ কেন্দ্র) ভেতরে কাঠের স্তূপে পেট্রোল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রবার্ট প্যাটিনসনের জেমস বন্ডে খলনায়ক হতে চান ব্র্যাড পিট

রবার্ট প্যাটিনসনের জেমস বন্ডে খলনায়ক হতে চান ব্র্যাড পিট
রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড- এ খবরে উচ্ছ্বসিত হলিউড তারকা ব্র্যাড পিট। শুধু উচ্ছ্বাস প্রকাশ করেই থেমে থাকেননি, নতুন বন্ডের বিপরীতে খলনায়কের.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ
আগুন

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ১০তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামের ভবনে এ ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে এই আগুন লেগে থাকতে পারে।ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।দগ্ধ তিনজনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন