‘ফ্যাসিবাদকে মাঠেও দাঁড়াতে দেব না’ বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। তবে আন্দোলন হবে নিয়মতান্ত্রিক।
কোনো সহিংসতার পথ উন্মুক্ত করতে চায় না তারা।আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জামায়াত মাঠে থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণকে নিয়েই ফ্যাসিবাদকে আমরা প্রতিহত করব। … ফ্যাসিবাদকে মাঠেও দাঁড়াতে আমরা দেব না।
আমরা তাঁর প্রস্তুতি নিচ্ছি।
সূত্র: প্রথম আলো

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে ভাঙচুর, ফোন করে খোঁজ নিলেন জামায়াত আমির
পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি: রুহুল কবীর রিজভী
৯ বছরের মধ্যেই বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম: পিউ রিসার্চ
ষড়যন্ত্র ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি
ঋতুপর্ণার গাড়িতে ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন