মূল সূত্র: বিস্তারিত পড়ুন
শুধু সমঝোতা স্মারক নয়, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ চায় ইউজিসি
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বর্তমানে তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে ইসরায়েলের নেতৃত্ব দেওয়া নেতানিয়াহু সম্ভবত ক্ষমতা ছাড়তে চলেছেন।
তবে সেটি নির্ভর করছে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধীরা সরকার গঠন করতে পারেন কি না, সেটার ওপর।সরকার গঠনের জন্য বিরোধীদের ইসরায়েলে বসবাসকারী আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নিতে হতে পারে। এ কারণে আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন নেতানিয়াহু। নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন তিনি।
তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।নেতানিয়াহুর তৈরি করা রাজনৈতিক পরিবেশে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন।
সূত্র: প্রথম আলো
আগামী বছরের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট বিনিয়োগের ৩৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে এবং ২০ শতাংশ রিটেইল বা খুচরা ব্যাংকিং খাতে করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।একই সঙ্গে করপোরেট খাতে ব্যাংকের বিনিয়োগের অংশ ৪০ শতাংশের মধ্যে নামিয়ে আনার ওপর জোর দেন তিনি।
গভর্নর বলেন, ভবিষ্যতে করপোরেট প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের অর্থ পুঁজিবাজার থেকে সংগ্রহ করা উচিত।চলতি ২০২৬–২৭ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকের (জানুয়ারি–মার্চ) মুদ্রানীতি সামনে রেখে মতবিনিময় সভায় গভর্নর মোস্তাকুর রহমান এসব কথা বলেন। আজ শুক্রবার বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় ব্যবসায়ীনেতারা উৎপাদন ব্যয় কমাতে ঋণের সুদহার কমানোর পরামর্শ দেন।
ডলারের বিপরীতে টাকার বিনিময় হার স্থিতিশীল রাখার দাবিও করেন তাঁরা।তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি সেলিম রহমান বলেন, ব্যবসায়ীরা খরচ বৃদ্ধির চাপ সামাল দিতে পারেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন