ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাভাবিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানাননি বলে দাবি করেছে তাঁর দল। চরমোনাই পীরের সাম্প্রতিক একটি বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দলটি বলেছে, তাঁর বক্তব্যের একটি অংশ খণ্ডিতভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
আজ শুক্রবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহর পাঠানো এক বিবৃতিতে বলা হয়, চরমোনাই পীর আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জনগণের যে ক্ষতি হচ্ছে, তা বন্ধ করার বিষয়ে তিনি সুস্পষ্ট অবস্থান জানিয়েছেন।
একই সঙ্গে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।বিবৃতিতে বলা হয়, চরমোনাই পীরের বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে তিনি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কিংবা দলটির কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন।
সূত্র: প্রথম আলো

শুধু ডিগ্রি নয়, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা অর্জন করতে হবে
আওয়ামী লীগ এখন সন্ত্রাসী লীগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নড়াইলে বিএনপির ২ নেতাকে হত্যা, মাশরাফিকে গ্রেফতারের দাবি রাশেদ খাঁনের
বিরোধী দলের বিরোধিতা ‘পুরোনো বন্দোবস্তে’, তার সুযোগ নিচ্ছে পতিত শক্তি: জোনায়েদ সাকি
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে ঢাকা উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন