advertisement

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গোপনে আরব আমিরাত সফর
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফটো কার্ড প্রিন্ট
এআই দিয়ে নিউজ পড়ুন শুনুন বাটনে চাপুন। বাংলা ভয়েস থাকলে সেটি ব্যবহার হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রোববার গোপনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেছেন। এই সফরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। ইসরায়েলি একটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। সূত্র বলেছে, দুই নেতার বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইরান। তবে এ সফরের বিষয়টি ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেনি। ইরান নিয়ে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যে সহযোগিতা বাড়ছে।

এমনকি ইরান যুদ্ধের মধ্যেও দুই দেশ একে অপরের পাশে থাকছে।যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এবং আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর সফরের বিষয়টি সিএনএনের কাছে স্বীকার করেন।এই সময়ে নেতানিয়াহুর আমিরাত সফরের খবর সত্য হলে সেটা হবে বিরল এক ঘটনা। ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রীর এমন গোপন সফর নজিরবিহীন। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা।

তার আগে নেতানিয়াহু ও আসন্ন নির্বাচনে তাঁর বিরোধীরা কে কতটা ফিলিস্তিনবিরোধী, তা প্রমাণের প্রতিযোগিতায় নেমেছেন।ইরানের প্রস্তাব না মেনে ট্রাম্প কি আরও বিপদ বাড়াচ্ছেনএদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ সম্প্রতি জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের আগে ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিল আমিরাত।ট্রাম্পের ক্ষমতার সীমাবদ্ধতা দেখল বিশ্বযদিও নেতানিয়াহুর দপ্তর বারবার বলেছে, তারা কোনো সতর্কবার্তা পায়নি।...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছেন সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছ... ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হাতে এবার ভিন্ন এক অস্ত্র ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের হাতে এবার ভিন্ন এক অস্ত্র কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা জালিয়াতি: ৫ জনের নামে মামলা কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা জালিয়াতি: ৫ জনের নামে মামলা গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল, হঠাৎ বন্দুকধারীর হামলায় প্রাণ গেল ৭ জনের গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল, হঠাৎ বন্দুকধারীর হামলায় প্রাণ গেল ৭ জনের পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তিরে বিদ্ধ জ্ঞানেশ কুমারের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর তিরে বিদ্ধ জ্ঞানেশ কুমারের ভাই
advertisement

ট্রাম্পের নতুন নীতি যেভাবে ইউক্রেনকে আরও বিপদে ফেলে দিল

ট্রাম্পের নতুন নীতি যেভাবে ইউক্রেনকে আরও বিপদে ফেলে দিল
রাশিয়ার হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ইউক্রেনের এলাকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার বলেছেন যে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনায় বসতে তিনি রাজি আছেন। তাঁর মতে, ‘সত্যি বলতে, ইউক্রেন ইস্যুতে রাশিয়া বেশ সুবিধাজনক অবস্থানেই ছিল।

তারা খুব বেশি কিছু করেনি।’ অথচ তাঁর এই বক্তব্যের মাঝেই ইউক্রেনের হাসপাতাল, স্কুল ও জ্বালানি স্থাপনাগুলোতে রুশ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে স্পেসএক্স কর্তৃক প্রদত্ত সামরিক ইন্টারনেট সেবা ‘স্টারশিল্ড’ সম্পূর্ণ পুনর্বহাল, ওয়াশিংটনের সঙ্গে পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বারবার আবেদন জানাচ্ছেন—তার মূল কারণই হলো মস্কোর এই ক্রমবর্ধমান বিমান হামলা।কিয়েভ স্কুল অব ইকোনমিকস-এর তথ্য অনুযায়ী, কেবল সেপ্টেম্বর মাসেই মস্কো ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে প্রায় চার হাজার হামলা চালিয়েছে, যা আগের বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি।

এর মধ্যে ১৪৫টি হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ক্ষতি করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছেন

সার্বিয়ায় নির্বাচনে কি দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুচিস তরুণদের বিক্ষোভে হারতে বসেছেন
সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে তরুণদের বিক্ষোভ

ইউরোপের দেশ সার্বিয়ায় আগামীকাল রোববার পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে তরুণদের আন্দোলনে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির দীর্ঘদিনের শাসক আলেকসান্দার ভুসিচ। তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চলমান বিক্ষোভের অন্যতম প্রধান মুখ হয়ে ওঠা ইলিজা সারদানোভিচ।

তিনি পেশায় মেডিক্যাল কলেজের শিক্ষক, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ।সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) প্রার্থী হিসেবে ২০১২ সালে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন আলেকসান্দার ভুসিচ। তার পর থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে তিনি সার্বিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তার করে আছেন।আন্দোলনরত তরুণ-শিক্ষার্থীরা নির্বাচনে প্রার্থী হয়নি।

সার্বিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক শিক্ষার্থী সম্মেলন থেকে ২৫০ জনকে এ নির্বাচনে প্রার্থী করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লাল শাড়ি, সোনালি ব্লাউজে শেফালি বাগ্গা: ভাইরাল এই লুক ঘিরে এত আলোচনা কেন?

লাল শাড়ি, সোনালি ব্লাউজে শেফালি বাগ্গা: ভাইরাল এই লুক ঘিরে এত আলোচনা কেন?

গাঢ় লাল শাড়ি, সোনালি মিরর-ওয়ার্কের ব্লাউজ আর মিনিমাল সাজ। শেফালি বাগ্গার এই লুক নজর কেড়েছে নেটিজেনদের।শাড়ির সাবেকি সৌন্দর্যের সঙ্গে ঝলমলে স্টেটমেন্ট ব্লাউজের বৈপরীত্য, খোলা চুল আর আত্মবিশ্বাসী উপস্থিতি। সব মিলিয়ে সাজটি হয়ে উঠেছে আলোচনার বিষয়।

তবে শুধু ফ্যাশনই নয়, শেফালিকে ঘিরে সাম্প্রতিক আলোচনাও বাড়িয়েছে এই লুকের প্রতি আগ্রহ।লাল শাড়িতে সাবেকি সৌন্দর্য, ব্লাউজে ঝলমলে ছোঁয়া View this post on Instagram A post shared by Spot Wire (@spottwire) শেফালির শাড়িটি গাঢ় মেরুন-লাল রঙের। শিফন শাড়ির ক্ল্যাসিক টেক্সচার আর কাঁধ বেয়ে নেমে আসা আঁচলে রয়েছে সাবেকি সৌন্দর্য। শাড়িতে অতিরিক্ত কারুকাজ নেই।

বরং পুরো সাজের আকর্ষণ হয়ে উঠেছে সোনালি স্টেটমেন্ট ব্লাউজটি।ব্লাউজজুড়ে মিরর ও সিকুইনের কাজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন