advertisement

মজার ছলে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ শিক্ষার্থীকে ধরে পুলিশ সোপর্দ

ফটো কার্ড প্রিন্ট
জামালপুরের মেলান্দহে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় শিক্ষার্থীকে আটকের পর মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মপরিবেশ স্বাভাবিক, সাভারে বিক্ষোভ শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মপরিবেশ স্বাভাবিক, সাভারে বিক্ষোভ উপসাগরে যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের উপসাগরে যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের হাসিনার ৪০০ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের ভাগনে শিপনের রিমান্ড চায় পুলিশ হাসিনার ৪০০ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের ভাগনে শিপনের রিমান্ড চায় পুলিশ মিস ইউনিভার্সের সেরা ৩০-এও জায়গা হলো না মাহির, সেমিতেই বাদ মিস ইউনিভার্সের সেরা ৩০-এও জায়গা হলো না মাহির, সেমিতেই বাদ চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবগুলোর হতাশার রাত, জয় পেল না কেউ চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবগুলোর হতাশার রাত, জয় পেল না কেউ
advertisement

শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মপরিবেশ স্বাভাবিক, সাভারে বিক্ষোভ

বেতন বৃদ্ধির পর অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে শিল্পাঞ্চল আশুলিয়া। তবে আজও বিক্ষোভ করছে সাভারে হেমায়েতপুরের পোশাক শ্রমিকরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল

বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা একটি তাম্রফলক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা একটি তাম্রফলকলাগেজের চাবি দিতে রাজি হচ্ছিলেন না এক যাত্রী। সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত সেটি খুলে তল্লাশি করতেই পাওয়া গেল আয়তাকার দুটি ধাতব ফলক। মোট ওজন প্রায় ১১ কেজি ৫০০ গ্রাম। ২০২৪ সালের ২০ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা এই ফলক দুটি হাজার বছরের বেশি পুরোনো বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

দেশের প্রত্নসম্পদ পাচারের আশঙ্কায় সেদিনই সেগুলো জব্দ করা হয়।এরপর শুরু হয় ফলক দুটির পরিচয় শনাক্ত ও সংরক্ষণের প্রক্রিয়া। বিশেষজ্ঞরা জাতীয় জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের সুপারিশ করলেও দাপ্তরিক জটিলতায় সেগুলো সেখানে পৌঁছাতে লেগে যায় প্রায় ২২ মাস। অবশেষে ৫ নভেম্বর জাতীয় জাদুঘরের সংগ্রহে এসেছে প্রাচীন এ দুই তাম্রফলক।প্রাথমিক গবেষণায় জাদুঘরের ধারণা, ফলক দুটি অষ্টম শতকের মাঝামাঝি সময়ের। বাংলায় তখন পাল রাজবংশের শাসন চলছিল।

সেই হিসাবে এগুলো পাল আমলের নিদর্শন হওয়ার সম্ভাবনা আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ৪–৫টি সম্ভাব্য কারণ চিহ্নিত, আরও তদন্তের সুপারিশ

এমপি নুসরাতের বাড়িতে আগুনের ৪–৫টি সম্ভাব্য কারণ চিহ্নিত, আরও তদন্তের সুপারিশ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে আগুন। ১১ নভেম্বর রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুন লাগার ঘটনায় অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এই সুপারিশ করেছে।আগুনের সূত্রপাত বা প্রকৃত কারণ সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে না পারায় এই সুপারিশ করে কমিটি।

সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলো অধিকতর তদন্তের জন্য বলা হয়েছে।এক দফা সময় বাড়ানোর পর আজ বুধবার ভোরে তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। দুপুরের মধ্যে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর কথা আছে।এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগতদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তদন্তের কাজ শেষ করে কমিটির সদস্যরা বৈঠকে বসে প্রতিবেদন তৈরি করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন