advertisement

বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত

বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত
যুক্তরাষ্ট্রের পতাকা
ফটো কার্ড প্রিন্ট

ইউএসটিআরের প্রস্তাবের ফলে নতুন করে শুল্ক আরোপ করতে পারে ট্রাম্প প্রশাসন।এখন বাংলাদেশের ওপর গড় শুল্ক ২৫%। এর সঙ্গে নতুন শুল্ক যোগ হতে পারে।বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। ইউএসটিআর বলেছে, যুক্তরাষ্ট্রের উৎপাদনভিত্তিকে দুর্বল করে দেয় এমন সব শিল্প কৌশলের মোকাবিলা করতে নতুন এই শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

এর আওতায় বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপানের ওপর নতুন শুল্কের প্রস্তাব করা হয়েছে।বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন শুল্ক আরোপের প্রস্তাব তুলে ধরা হয়।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় সিদ্ধান্ত নিয়েছেন যে উৎপাদনশিল্পের বিভিন্ন খাতে কাঠামোগত অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও উৎপাদন বিষয়ে ১৪টি দেশের কর্মকাণ্ড, নীতি ও চর্চা অযৌক্তিক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত ট্রাক উঠে গেল ফুটপাতে, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, যান চলাচল বন্ধ ট্রাক উঠে গেল ফুটপাতে, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, যান চলাচল বন্ধ পুলিশ বক্সে আগুন, মামলার বাদী হতে রাজি না হওয়ায় ট্রাফিক সার্জেন্ট সাময়িক বরখাস্ত পুলিশ বক্সে আগুন, মামলার বাদী হতে রাজি না হওয়ায় ট্রাফিক সার্জেন্ট সাময়িক বরখাস্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ
advertisement

শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী

শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় রিকশার ওপর দাঁড়িয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্যালুট দিয়েছিলেন রিকশাচালক মো. সুজন খান। সেই মুহূর্তের প্রতিকৃতি শোভা পাচ্ছে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মাঠে। গতকাল বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মারক নিয়ে দুই দিনের বিশেষ প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এটিই হতে যাচ্ছে দেশে শহীদদের স্মারকের সবচেয়ে বড় উন্মুক্ত প্রদর্শনী।বুধবার বিকেলে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মনসুন থিয়েটারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ সময় অন্তত ৪০ জন শহীদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

এই বিশেষ প্রদর্শনী ২৮ ও ২৯ নভেম্বর প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে।৫৯০ শহীদের দুই হাজারের বেশি স্মারক সংগ্রহসংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, সরকারি গেজেট অনুসারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৫৬।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত

নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বারবার একটি দাবি জানিয়ে আসছেন, তা হলো শক্তিধর প্রতিবেশীরা যেন তাঁর দেশকে সমান মর্যাদা দেয়। প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি ভারতের রাজধানী দিল্লি সফর করলেন। এই সফরের মধ্য দিয়ে তাঁর সেই নীতির পরীক্ষা হলো। বছরের পর বছর ধরে সম্পর্কে যে চিড় ধরেছিল, তা এবার দুই পক্ষই নতুন করে শুরু করতে চেয়েছে।দুই দেশের নেতার মধ্যে পার্থক্য ছিল চোখে পড়ার মতো।

৩৬ বছর বয়সী বালেন্দ্রর পরনে ছিল পরিচিত কালো স্যুট, চোখে সানগ্লাস। তিনি দাঁড়িয়েছিলেন সাদা পোশাক পরা ৭৬ বছর বয়সী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে। জেন-জি বা তরুণ প্রজন্মের নেতৃত্বে একের পর এক বিক্ষোভে নেপালে বালেন্দ্র শাহর পূর্বসূরির পতন ঘটে। এরপরই ক্ষমতায় আসেন তিনি।অন্যদিকে ভারতে মোদি টানা তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নিজ দেশে তিনিও শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভের মুখে পড়েছেন।

তবু দুই নেতা সম্পর্কের উষ্ণতা তুলে ধরতে বদ্ধপরিকর ছিলেন বলে মনে হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের খোঁজে গণবিজ্ঞপ্তি দিতে হাইকোর্টের নির্দেশ

দ্বৈত পেশায় থাকা আইনজীবীদের খোঁজে গণবিজ্ঞপ্তি দিতে হাইকোর্টের নির্দেশ
আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশায় নিয়োজিত না থেকে চাকরি, ব্যবসা কিংবা অন্য কোনো পেশায় যুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে বহুল প্রচারিত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন