১০০ বছর আগে কথা। বিপ্লব হয়ে গেছে, জারের পতন ঘটেছে। কিন্তু গৃহযুদ্ধ থামেনি। একের পর এক বদলাচ্ছে কিয়েভের নিয়ন্ত্রণ। সেই অস্থির সময়ে একটি পরিবার নিজেদের ঘরের ভেতর আঁকড়ে ধরে আছে আগের জীবন, মূল্যবোধ আর স্মৃতি। বাইরে গোলাগুলি, মৃত্যু আর অনিশ্চয়তা। আজ যারা ক্ষমতাসীন, কাল তারাই পালিয়ে বেড়াচ্ছে। দরজা ভেঙে যেন ঘরে ঢুকে পড়ছে ইতিহাস। রুশ ইতিহাসের অস্থির এই সময়ের গল্প নিয়েই মিখাইল বুলগাকভ লিখেছিলেন উপন্যাস ‘দ্য হোয়াইট গার্ড’।
সেই উপন্যাস অবলম্বনে পরে নিজেই রচনা করেন নাটক ‘দ্য ডেজ অব দ্য টারবিনস’। কঠিন শর্ত সাপেক্ষে নাটকটি মঞ্চস্থ করার অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। নাটকটির প্রথম মঞ্চায়নের শতবর্ষ পূর্ণ হয়েছে ৫ অক্টোবর। সামাজিক যোগাযোগমাধ্যম ও নাটকের বিভিন্ন অনলাইন গ্রুপে নাটকটির কথা উঠে আসছে। শতবর্ষের এই উপলক্ষে ফিরে দেখা যাক, কীভাবে রাজনৈতিক আক্রমণ ও নিষেধাজ্ঞা পেরিয়ে নাটকটি হয়ে উঠেছিল মস্কোর মঞ্চের অন্যতম আলোচিত প্রযোজনা।
এই নাটকের ইতিহাসে পাশাপাশি রয়েছে দুটি বিপরীত ছবি।
সূত্র: প্রথম আলো

ব্রাজিলে লুলার নাটকীয় জয়, চতুর্থবারের মতো ক্ষমতায় বসছেন
সরকার বদলে কেন রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের এমডিরা বদলায়
মধ্যপ্রাচ্যে ভেতরে-ভেতরে ‘লিবারেল বিপ্লব’
হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাব
হলুদ কর্সেট গাউনে নজর কাড়া স্টাইলে পলক তিওয়ারি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন