হলুদ দেয়ালের সামনে সরষে হলুদ কর্সেট গাউনে ধরা দিলেন পলক তিওয়ারি। পোশাকের নকশা, কোমরের লেইস-আপ ডিটেইল আর ঢেউ খেলানো স্কার্টে রয়েছে আধুনিকতার ছোঁয়া। সোনালি দুল, নরম ঢেউ খেলানো চুল ও হালকা মেকআপে সাজ সম্পূর্ণ করেছেন তিনি। একই রঙের আবহে ছবিতে ফুটে উঠেছে উজ্জ্বল, রোমান্টিক ও শিল্পিত এক অনন্য ফ্যাশন মুহূর্ত।হলুদ পোশাকের সঙ্গে মিলিয়ে সাজানো হয়েছে পেছনের দেয়ালও। রং ও আলোয় ছবিতে তৈরি হয়েছে এক উজ্জ্বল, শিল্পিত আবহ।
গাঢ় সরষে হলুদ রঙের গাউনটি আলোয় আরও উজ্জ্বল দেখাচ্ছে। রংটি চড়া নয়, আবার ফ্যাকাশেও নয়। গাউনের ওপরের অংশ শরীরের সঙ্গে মানিয়ে গেছে। বুকের কাছে গোলাকার কাপের নকশা ও সূক্ষ্ম সেলাই পোশাকে এনেছে আলাদা টেক্সচার। সরু স্ট্র্যাপ আর হার্ট-শেপের নেকলাইন গাউনটিকে দিয়েছে আধুনিক চেহারা। নকশায় রয়েছে কোমল ও রোমান্টিক ছোঁয়া।কোমরের কাছে ফিতা দিয়ে বাঁধার নকশা কর্সেটের গড়নকে আরও স্পষ্ট করেছে।
এই ডিটেইলসই পোশাকের অন্যতম আকর্ষণ।কোমরের নিচে ভাঁজ করা ড্রেপের সঙ্গে রয়েছে লেস।
সূত্র: প্রথম আলো

সীমান্তে অপরাধ খুঁজতে গিয়েই সন্ত্রাসীদের নিশানা হন আলিফ
বিগ বসে যখন-তখন চুমু খেয়ে কী বার্তা দিচ্ছেন নন্দিনী–রাজবীর
তারেক রহমানের জাপান সফর, ৭৭ হাজার কোটি টাকার বিনিয়োগ করতে চায় দেশটি
দুর্নীতি যেভাবে ইমান ক্ষয় করে
মাছ চাষ করেই এক ইউনিয়নে শতজন কোটিপতি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন