একসময় অটোররিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম (৩৫)। আট বছর আগে চাচার সহযোগিতায় এলাকায় মাছ চাষ শুরু করেন তিনি। এখন তাঁর রয়েছে ৩০০ একরের মাছের খামার। সব খরচ বাদ দিয়ে মাছের খামার থেকে এখন তাঁর বছরে আয় প্রায় তিন কোটি টাকা। তৌহিদুল ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নে। শুধু তিনি নন, কেবল মাছ চাষ করেই তাঁর মতো কোটিপতি হয়েছেন এই ইউনিয়নের শতাধিক মানুষ।
প্রায় ২০ হাজার মানুষের এই ইউনিয়নে একসময় পশুপালন, ধান চাষ ও খাল-বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন বাসিন্দারা। তিন দশকের ব্যবধানে বাণিজ্যিক মাছ চাষ বদলে দিয়েছে বাসিন্দাদের জীবন। এখন ইউনিয়নটির প্রায় সাত হাজার মানুষ মাছ চাষের সঙ্গে জড়িত।
স্থানীয় চাষিরা শুধু নিজেদের এলাকায় নন, আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলাতেও মাছ চাষ সম্প্রসারণ করছেন।সম্প্রতি ওসমানপুর ইউনিয়নের মুহুরী নদী এলাকা, পশ্চিম বাঁশখালী ও পাতাকোট ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ এলাকাজুড়ে গড়ে উঠেছে মাছের খামার।
সূত্র: প্রথম আলো

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘুদের ভোটে নজর বিএনপি ও জামায়াতের
অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক
অসুস্থ হলে অদ্ভুত সব স্বপ্ন দেখি কেন
মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি–৪
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন