advertisement

কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান

কোটি টাকার ফেলোশিপ-বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন আশফাকুর রহমান
আশফাকুর রহমান ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট সোশিওলজিক্যাল সোসাইটি আয়োজিত বেস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট রিসার্চ পেপার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাইরাকিউজ বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সওয়েল স্কুল অব সিটিজেনশিপ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স থেকে মর্যাদাপূর্ণ ম্যাক্সওয়েল ফেলোশিপ নিয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী এস এম আশফাকুর রহমান।

এই ফেলোশিপের আওতায় টিউশন স্কলারশিপ, ফেলোশিপ ও অ্যাসিস্ট্যান্টশিপ উপবৃত্তি এবং স্বাস্থ্যবিমা ভর্তুকিসহ প্রতিবছর তাঁর জন্য প্রায় ৮০ হাজার ৪৬০ মার্কিন ডলার (প্রায় ৯৮ লাখ টাকা) খরচ করবে সাইরাকিউজ বিশ্ববিদ্যালয়। আশফাকুর রহমানের এই পিএইচডি প্রোগ্রাম পাঁচ বছরের, অর্থাৎ পাঁচ বছরে তাঁর পেছনে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করবে বিশ্ববিদ্যালয়টি।

পাবলিক অ্যাফেয়ার্স ও সামাজিক নীতিনির্ধারণ গবেষণায় বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ম্যাক্সওয়েল স্কুল।এস এম আশফাকুর রহমানের গবেষণাজীবন শুরু হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে, যেখান থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে চিকিৎসাশিক্ষায় ৬৩ শতাংশই ছাত্রী, ডেন্টাল ও নার্সিংয়েও এগিয়ে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা: বাস্তব চিত্র ও উত্তরণ ভাবনা প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা: বাস্তব চিত্র ও উত্তরণ ভাবনা পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান তিন বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি তিন বিসিএসের শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি
advertisement

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘুদের ভোটে নজর বিএনপি ও জামায়াতের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সংখ্যালঘুদের ভোটে নজর বিএনপি ও জামায়াতের
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

হিন্দু সম্প্রদায়ের নেতাদের ভাষ্য, এ আসনে সংখ্যালঘু ভোটার ১ লাখ ৩০ হাজারের বেশি।বালিয়া বাজারে ক্রেতা-বিক্রেতার ভিড়। সড়কের পাশে গোটা কয়েক রিকশা ভ্যান নিয়ে অপেক্ষায় চালকেরা। তাঁদের মধ্যে চলছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের হিসাব-নিকাশ।

তাঁদের একজন বললেন, ‘তোমরা যাই কহ, ধানের শীষই জিতিবে।’ পাশ থেকে একজন বৃদ্ধ বললেন, ‘দাঁড়িপাল্লাক ফেলায় দেছেন?’ তাঁদের কথা শুনে হরেক চন্দ্র বললেন, ‘এইঠে জিতিবা গেলে হামারলার ভোট নাগিবেই।’কিছুক্ষণ পর ভেঙে গেল আড্ডা। হরেক চন্দ্রের সঙ্গে শুরু হলো কথা। এই আসনে বরাবর আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতো জানিয়ে হরেক চন্দ্র বললেন, ‘অ্যালাতো আওয়ামী লীগও নাই, নৌকাও নাই। বিএনপি আর জামায়াতের মধ্যে লড়াই হছে।

হামার (সনাতনী সম্প্রদায়) ভোট নাকি দুই দলেরই নাগে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক

অলিভ থেকে পান্না, সবুজের নানা শেডে শানায়ার এক ডজন বোল্ড লুক
ক্যাজুয়াল স্টাইলেও নজর কেড়েছেন শানায়া কাপুর। পরনে জলপাই-সবুজ রঙের কো-অর্ড সেট। ঢিলেঢালা জ্যাকেটের নিচে একই রঙের ব্রালেট, সঙ্গে হাই-ওয়েস্ট প্যান্ট।
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বলিউডের জেনজি তারকাদের মধ্যে শানায়া কাপুর এখন আলোচনার শীর্ষে। অপরূপা এই অভিনেত্রীকে আমরা বিভিন্ন ধরনের পোশাকে দেখেছি, প্রতিটি লুকেই তিনি নিজস্ব স্টাইল ফুটিয়ে তুলেন। ফ্যাশন স্টেটমেন্ট আসলে অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত পছন্দ ও কমফোর্ট লেভেলের ওপরে। অনেকে এথনিক লুকে স্বচ্ছন্দ বোধ করেন, কেউ পশ্চিমা আউটফিটে। কেউ হয়তো সফট বা প্যাস্টেল শেড বা কুল কালার প্যালেট পছন্দ করেন। শানায়ার সবসময় নতুনত্ব পছন্দ করেন।

তাঁর ইনস্টাগ্রামে স্ক্রল করলে দেখা যাবে, তিনি কালো, লাল বা সাদা নয়—সবুজের মতো ভিন্ন শেডের পোশাকে একেবারে আলাদা রূপে নজর কাড়ছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক শানায়া কাপুরের সবুজ রঙের এক ডজন অসাধারণ লুক।ক্যাজুয়াল স্টাইলেও নজর কেড়েছেন শানায়া কাপুর। পরনে জলপাই-সবুজ রঙের কো-অর্ড সেট।

ঢিলেঢালা জ্যাকেটের নিচে একই রঙের ব্রালেট, সঙ্গে হাই-ওয়েস্ট প্যান্ট।হারপার্স বাজার ইন্ডিয়ার ডিজিটাল কভার ফটোশুটে গাঢ় পান্না-সবুজ স্ট্র্যাপলেস গাউনে ধরা দিয়েছেন শানায়াস্যাটিনের ব্যাক লেস সবুজ গাউনে মোহ ছড়াচ্ছেন সুন্দরীশানায়া পরেছেন অলিভ গ্রিন স্ট্র্যাপলেস স্ক্রাঞ্চি টপ আর মিনি স্কার্ট।লুকের সঙ্গে মিলিয়ে তিনি রেখেছেন ওয়েট হেয়ার স্টাইল আর পরেছেন হলুদ হিল।জলপাই-সবুজ কো-অর্ড সেটে ধরা দিয়েছেন কাপুরকন্যা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্যানসারের বিরুদ্ধে সামিয়ার লড়াই, মাথা ন্যাড়া করে স্বামী–ছেলে পাশে

ক্যানসারের বিরুদ্ধে সামিয়ার লড়াই, মাথা ন্যাড়া করে স্বামী–ছেলে পাশে
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

ক্যানসারের সঙ্গে লড়ছেন উপস্থাপক সামিয়া আফরিন। কেমোথেরাপিতে চুল হারানোর সময় পাশে দাঁড়িয়েছেন ছেলে ও স্বামী। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন