আন্তর্জাতিক গেটওয়ে কোম্পানি ইন্টারন্যাশনাল ভয়েস কে টেল লিমিটেডের প্রায় ১২৬ কোটি টাকার টেলিযোগাযোগ বিল বকেয়া ছিল। কোম্পানিটির মালিকানা হস্তান্তর দেখানো হয় এমন তিন ব্যক্তির নামে, যাঁরা বাস্তবে এ বিষয়ে কিছু জানতেন না। তাঁদেরই একজন সাখাওয়াত হোসেন।
২০২৫ সালের ১৮ মার্চ হাইকোর্ট বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) ৯০ দিনের মধ্যে তদন্ত করে প্রকৃত মালিককে খুঁজে বের করার নির্দেশ দেন। পরে তদন্তে ওঠে আসে, ঘটনার নেপথ্যে ছিল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যরা।
কোম্পানির প্রকৃত মালিক কে, তা শনাক্ত করার আইনি ব্যবস্থা না থাকায় এমন ঘটনা ঘটার সুযোগ তৈরি হয়েছিল।একইভাবে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সরাসরি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার ধারণ করেছিলেন।
সূত্র: প্রথম আলো

তিন মাসে বড় দাতাদের মধ্যে শুধু জাপানের ঋণ প্রতিশ্রুতি
মাথাপিছু জিডিপিতে আবার ভারতের চেয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ
ইউরোপে ডেনিম রপ্তানিতে বাংলাদেশ শীর্ষ স্থানে; এগিয়ে যাচ্ছে চীন, ভারত ও ভিয়েতনাম
পোশাকশ্রমিকদের জন্য ৩২ হাজার টাকা নিম্নতম মজুরি দাবি আইবিসির
সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় জাহাজ এলএনজি কেনা হচ্ছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন