ফেসবুকে দু–তিন ধরেই বিভিন্ন জনের পোস্টে দেখা যাচ্ছে, ই-টিন থাকলে এবং নিয়ম অনুযায়ী আয়কর রিটার্ন জমা না দিলেই সবার পাঁচ হাজার টাকা জরিমানা হবে। আদতেই কি তা–ই?ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার পর অনেকেই তড়িঘড়ি করে অনলাইনে ই-টিন সার্টিফিকেট নিয়ে মেটায় জমা দিয়েছেন। এখন সেটিই তাঁদের চিন্তার কারণফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার পর নিয়ম অনুযায়ী ফেসবুকে টিন সাটিফিকেট জমা দিতে হয়।
এ জন্য অনেকেই তড়িঘড়ি করে অনলাইনে ই-টিন সার্টিফিকেট নিয়ে মেটায় জমা দিয়েছেন। এখন সেটিই তাঁদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই চিন্তা কি যৌক্তিক?উত্তর হলো, না।জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর আইন ২০২৩ অনুযায়ী বিষয়টি সম্পূর্ণ সত্য নয়। সবার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পাঁচ হাজার টাকা জরিমানা প্রযোজ্য হয় না।
আইন অনুযায়ী এবং করদাতার পরিস্থিতি—এই দুটির ওপর ভিত্তি করে জরিমানা নির্ধারিত হয়।আয়কর আইন ২০২৩–এর ২৬৬ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে উপকর কমিশনার জরিমানা আরোপ করতে পারেন।তবে নির্দিষ্ট কিছু শর্ত আছে যেসব করদাতার ক্ষেত্রে আগে কখনো আয় নিরূপণ (অ্যাসেসমেন্ট) হয়নি, তাঁদের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার সীমা পাঁচ হাজার টাকা।যেসব করদাতার ক্ষেত্রে এর আগে আয় নিরূপণ (অ্যাসেসমেন্ট) হয়েছে, তাঁদের ক্ষেত্রে সর্বশেষ নিরূপিত আয়ের ওপর প্রদেয় করের ৫০ শতাংশ অথবা ১ হাজার টাকা, যেটি বেশি, সেই অনুযায়ী সর্বোচ্চ জরিমানা নির্ধারিত হব...
সূত্র: প্রথম আলো

এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলক
সীমানা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, প্রবাসী ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ
অনেক আমলের পরও কেন কাঙ্ক্ষিত সফলতা আসে না
মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে এই অসম্মান কেন
আজকের বিনিময় হার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন