advertisement

বরিশালে এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বন্ধুসভা

বরিশালে এতিম শিশুদের মুখে হাসি ফোটাল বন্ধুসভা
বরিশাল বন্ধুসভার একটি ভালো কাজ
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে একটি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আনন্দ আয়োজন করেছে বরিশাল বন্ধুসভা। ২৫ অক্টোবর বরিশালের প্রত্যন্ত অঞ্চল রসুলপুর এলাকায় অবস্থিত ওই মাদ্রাসায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।মাদ্রাসাটিতে ৫০ জনের অধিক শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে শিক্ষাসামগ্রী, খেলাধুলা করার জন্য ক্রীড়া উপকরণ এবং নাশতা বিতরণ করা হয়।

এ সময় মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, ‘এখানে এতিম ও অসচ্ছল মানুষের সন্তানেরাই বেশি পড়াশোনা করে। আপনাদের মতো অনেক মানুষের দানেই মাদ্রাসাটি চলছে। এসব এতিম বাচ্চার জন্য আপনারা যা করেছেন, এর জন্য কৃতজ্ঞতা।’বরিশাল বন্ধুসভার একটি ভালো কাজ।ছোট বাচ্চারা খেলার উপকরণ, শিক্ষা উপকরণ ও নাশতা পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত ছিল।

এ সময় উপস্থিত অন্যান্য শিক্ষক ও স্থানীয় মানুষেরা বরিশাল বন্ধুসভাকে সাধুবাদ জানান।বন্ধুসভার এই ভালো কাজের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নে ছিলেন বরিশাল বন্ধুসভার উপদেষ্টা এম জসিম উদদীন, সভাপতি নাঈমা রহমান, সহসভাপতি নাঈম ইসলাম, সাধারণ সম্পাদক ওমানা এ্যানজেলিন, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, বন্ধু ফাইজুল ইসলাম, নাইমুল ইসলামসহ অনেকে।বন্ধু, বরিশাল বন্ধুসভা

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলক এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলক সীমানা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, প্রবাসী ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ সীমানা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, প্রবাসী ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ অনেক আমলের পরও কেন কাঙ্ক্ষিত সফলতা আসে না অনেক আমলের পরও কেন কাঙ্ক্ষিত সফলতা আসে না মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে এই অসম্মান কেন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে এই অসম্মান কেন আজকের বিনিময় হার আজকের বিনিময় হার
advertisement

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন

নিলামের ফাঁকে জেনে নিন ডি–থ্রি কী এবং কেন
রাজধানীর একটি হোটেলে চলছে ডি থ্রির নিলাম
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

আবহটা ঠিক বিপিএলের নিলাম বা প্লেয়ার্স ড্রাফটের মতো জমজমাট নয়। তবে আগ্রহের জায়গাটা ঠিকই আছে। কোন দল কোন খেলোয়াড়কে কত পয়েন্টে নিচ্ছে, কার চাহিদা বেশি উঠছে, কারা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে দল হিসেবে, কারাইবা জাতীয় দলের খেলোয়াড় বেশি টেনে ফেলছে!ঢাকার একটি তারকা হোটেলে চলছে নতুন কাঠামোর ঘরোয়া ক্রিকেট ডোমেস্টিক থ্রি বা ডি–থ্রির খেলোয়াড় নিলাম।

পাঁচটি শ্রেণির ২৭৫ জন ক্রিকেটারের মধ্যে থেকে টুর্নামেন্টের ছয় দল বেছে নিচ্ছে তাদের খেলোয়াড়। এখন পর্যন্ত সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে জাতীয় দলের পেসার শরীফুল ইসলামকে কিনে নিয়েছে সিটিজেন ব্যাংক। জাতীয় দলের আরেক পেসার তাসকিনকে ওয়ালটন গ্রুপ কিনেছে ২ কোটি ১০ লাখ পয়েন্টে। আর জাতীয় দলের ওপেনার তানজিদ তামিমকে তৃতীয় সর্বোচ্চ ২ কোটি টাকায় নিয়েছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত প্রথম ধাপের নিলাম শেষ হয়েছে।

বিরতি দিয়ে নিলাম চলবে বিকাল ৪টা পর্যন্ত।নিলাম চলছে চলুক, এর মধ্যে আরেকবার জেনে নেওয়া যাক তিন সংস্করণ মিলিয়ে নতুন কাঠামোর ঘরোয়া ক্রিকেট ডি–থ্রি’র বিস্তারিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলক

এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলক
কেন ফিশার
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিশ্বজুড়ে এআই ডেটা সেন্টার হঠাৎ দ্রুত বাড়ছে। অনেক বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান এআই ব্যবহারে দক্ষতা বৃদ্ধির কথা বলে কর্মী ছাঁটাই করছে। অনেক বাজার বিশ্লেষকের দাবি, ইরান যুদ্ধের নেতিবাচক অর্থনৈতিক প্রভাব সত্ত্বেও বিশ্ব শেয়ারবাজার যে ভালো অবস্থান ধরে রেখেছে, তার একমাত্র কারণ এআই। উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে মুনাফা দ্রুত বাড়বে, মুদ্রাস্ফীতি দূর হবে।

একই সঙ্গে এআই লাখ লাখ মানুষকে কর্মহীন করবে এবং বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ গ্রাস করবে।এসবই অতিরঞ্জিত আতঙ্ককে আরও উসকে দিচ্ছে। কিন্তু এআই অর্থনীতি, বিভিন্ন শিল্প খাত ও বিশ্বকে ঠিক কীভাবে প্রভাবিত করবে? সত্য আর কল্পনার (অথবা বিজ্ঞান কল্পকাহিনির) মধ্যে পার্থক্য আপনি কীভাবে বুঝবেন?কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কেন আতঙ্কে আমেরিকাপ্রথমেই অতিরঞ্জিত মাতামাতি থামাতে হবে, তা যতই আশাব্যঞ্জক বা ভীতিকর হোক না কেন।

তথাকথিত ‘বিশেষজ্ঞদের’ কাছেও এআইয়ের ভবিষ্যৎ এখনো অনেকটাই অজানা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সীমানা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, প্রবাসী ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ

সীমানা নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, প্রবাসী ও তাঁর স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ
ছুরিকাঘাত
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দিতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক প্রবাসী দম্পতিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে।গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মন্থন গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, প্রবাসীর আপন বড় ভাই ও তাঁর পরিবারের লোকজন এ হামলা চালিয়েছেন।আহত ব্যক্তিরা হলেন ফয়েজ আহমেদ প্রধান (৩৮) ও তাঁর স্ত্রী শেফালী আক্তার (৩৪)।

তাঁদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁদের ঢাকায় পাঠানো হয়।স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ফয়েজ ও শেফালী প্রায় ১৮ বছর লেবাননে ছিলেন। কয়েক মাস আগে দেশে ফিরে তাঁরা নিজেদের বসতবাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ফয়েজের বড় ভাই নজরুল ইসলাম প্রধানের বাড়ি তাঁদের বাড়ির পাশেই।

বাড়ির সীমানা নিয়ে নজরুলের সঙ্গে ফয়েজ দম্পতির বিরোধ দেখা দেয়।জামাল উদ্দিনের দাবি, গতকাল মাগরিবের নামাজের পর বাড়ির সীমানা বুঝিয়ে দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন