চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় পাঁচজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ জানায়, শাপলা পরিবহনের একটি বাস গতকাল রাতে চট্টগ্রাম থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। বাসটি কুমিরে ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট থেকে ১০০ গজ উত্তরে আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
চালক গাড়িটিকে সড়কের পাশে পার্ক করে যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ করছিলেন। এ সময় বাসের ভেতর থেকে কিছু যাত্রী নেমে সড়কের পাশে রাখা কাঠের গুঁড়িতে বসে অপেক্ষা করতে থাকেন। হঠাৎ ঢাকামুখী একটি কনটেইনারবাহী লরি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠের গুঁড়িতে বসে থাকা যাত্রীদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও দুজনের।বার আউলিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
সূত্র: প্রথম আলো

Tarique, Takaichi begin bilateral summit in Tokyo
উষ্ণ অভ্যর্থনা, গার্ড অব অনারের পর তারেক রহমানের সঙ্গে বৈঠকে সানায়ে তাকাইচি
জেলেদের সময়মতো সহায়তা দিন
নৌ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই
দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন