পাকিস্তানের ধারাবাহিক নাটক ‘দার-এ-নিজাত’ নিয়ে আলোচনা চলছে বাংলাদেশেও। বিশেষ করে ধারাবাহিকের আবু বকর চরিত্রটি নারী দর্শকের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল। কল্পনায় একজন স্বামীকে যেভাবে দেখতে চান, পর্দার আবু বকরকে অনেকের কাছে তেমন মনে হয়েছে। আবু বকর চরিত্রে অভিনয় করা এই নায়কের প্রকৃত নাম শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকী। ব্যক্তিগত জীবনে এক চিকিৎসকের সঙ্গে বাগ্দানের পর সেই সম্পর্ক ভেঙে যায়।
এরপর দুই বছর আগে বিয়ে করেন অভিনেত্রী মাহিন সিদ্দিকীকে। এখানে রইল শেহেরিয়ার মুনাওয়ার সিদ্দিকী সম্পর্কে কিছু তথ্য:রোমান্টিক নায়ক হিসেবেই বেশি পরিচিত শেহেরিয়ার। ২০১২ সালে একটি নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে বিনোদনজগতে পা রাখেন। প্রথম নাটকেই আরুজ নামের এক বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী তরুণের চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। এ অভিনয় তাঁকে সে বছর বেস্ট টেলিভিশন সেনসেশন অ্যাওয়ার্ড এনে দেয়অভিনয়ে আসার আগে শেহেরিয়ার মডেলিং করেছেন।
আইবিএ থেকে উচ্চশিক্ষা শেষে পাকিস্তানের একটি খাদ্যপণ্য প্রতিষ্ঠানে চাকরি নেন।
সূত্র: প্রথম আলো

Sagar-Runi murder: Task force seeks more time to submit report
পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ঘিরে কী হলো, জানালেন স্বজন ও স্থানীয়রা
নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু, ১২ দিনেও শনাক্ত হয়নি হামলাকারী
শৈশবের জ্বরে থমকে গেল চার ভাই-বোনের জীবন, কাটছে না দুর্ভোগ
নবী ইউসুফের জীবনে সংস্কার ও নেতৃত্ব

A progress report outlining the status of the investigation has already been submitted to the court
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন