নদীপথে হত্যা, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধ যে কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, তা নদীপথে অপরাধ নিয়ে প্রথম আলোর দুই পর্বের প্রতিবেদনে সুস্পষ্টভাবে উঠে এসেছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, অপরাধীরা হত্যা, ধর্ষণের মতো অপরাধের আলামত মুছে ফেলার কৌশল হিসেবে নদীপথকে বেছে নিচ্ছে। সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী, বিশেষ করে নৌ ডাকাত আর জলদস্যুরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা পুলিশের ওপর আক্রমণ করতেও পিছপা হচ্ছে না।
এ বাস্তবতায় নদীপথে নাগরিকের জানমালের নিরাপত্তার বিষয়টি যে বড় প্রশ্নের মুখে পড়েছে, সেটা বলাই বাহুল্য।নৌ পুলিশের বরাতে প্রথম আলোর খবর জানাচ্ছে, ২০২১ সালের জানুয়ারি থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৫ বছর ৯ মাসে দেশের বিভিন্ন নদ–নদী থেকে ২ হাজার ৪৯৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি যেমন আছেন, তেমনি বিভিন্নভাবে নদীতে পড়ে দুর্ঘটনাবশত মৃত্যু এবং নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার ঘটনাও রয়েছে।
এ সময়ে ১ হাজার ৭৩৯ জনের মরদেহ শনাক্ত হয়েছে।
সূত্র: প্রথম আলো

Sagar-Runi murder: Task force seeks more time to submit report
পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ঘিরে কী হলো, জানালেন স্বজন ও স্থানীয়রা
নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু, ১২ দিনেও শনাক্ত হয়নি হামলাকারী
শৈশবের জ্বরে থমকে গেল চার ভাই-বোনের জীবন, কাটছে না দুর্ভোগ
নবী ইউসুফের জীবনে সংস্কার ও নেতৃত্ব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন