৩৬তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা চাকরিতে যোগ দিয়েছিলেন আট বছরের বেশি সময় আগে, ২০১৮ সালের সেপ্টেম্বরে। এখন তাঁরা চাকরির নবম বছরে রয়েছেন। কিন্তু চাকরির শুরুর পদ, অর্থাৎ প্রভাষক পদেই রয়ে গেছেন তাঁরা। এ সময়ে তাঁদের কোনো পদোন্নতি হয়নি।শুধু ৩৬তম বিসিএসের কর্মকর্তারাই নন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বিভিন্ন পদে এভাবেই বছরের পর বছর একই পদে চাকরি করার নজির রয়েছে।
প্রয়োজনীয় যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা অর্জনের পরও পদোন্নতির জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে অনেককে। এতে তাঁদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। পদোন্নতির এই দীর্ঘসূত্রতা কাটানোর দাবি জানাচ্ছেন তাঁরা।
এর মধ্যে প্রভাষক পর্যায়ের কর্মকর্তারা দ্রুত পদোন্নতির দাবিতে আন্দোলনে নেমেছেন।পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থানশিক্ষা ক্যাডারের পদোন্নতির এই সংকট শুধু ব্যক্তিগত সুবিধা বা পদমর্যাদা পাওয়ার আকাঙ্ক্ষার বিষয় নয়।
সূত্র: প্রথম আলো

পরিবার একটু সচেতন ও সহানুভূতিশীল হলে সন্তান ভুল পথে যাওয়ার সম্ভাবনা কম থাকে
এআই শেখার ৭ দিনের চ্যালেঞ্জ
কোরআনে সুরা তওবার শুরুতে বিসমিল্লাহ নেই কেন
লুলার বিজয় ইউরোপের আন্দোলনে যে কারণে উদ্দীপনা ছড়াল
পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানালেন নাহিদ ইসলাম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন