সাভার থেকে বাসে সদরঘাট যাচ্ছিলেন মো. আজমল আলী। রাজধানীর শ্যামলী এলাকায় এসে বাসটি যানজটে পড়ে। আসাদগেট এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘গাড়ি খুব ধীরে চলছে। ২ কিলোমিটার পথ আসতে ৪৫ মিনিট লেগেছে। সকাল সকাল এত জ্যাম হবে ভাবিনি। একটা বিড়ম্বনায় পড়লাম।’আজ সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরসহ আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়।
এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।খোঁজ নিয়ে জানা যায়, আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে জিয়া উদ্যানে সংগঠনটির পূর্বঘোষিত কর্মসূচি আছে। কর্মসূচি পালনের জন্য সকাল থেকে যুবদলের নেতা–কর্মীরা মিছিল নিয়ে জিয়া উদ্যান এলাকায় জড়ো হচ্ছেন। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে থমকে আছে যানবাহন।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকেকর্মসূচির বিষয়ে গতকাল সোমবার যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখা একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়।
সূত্র: প্রথম আলো

পরিবার একটু সচেতন ও সহানুভূতিশীল হলে সন্তান ভুল পথে যাওয়ার সম্ভাবনা কম থাকে
এআই শেখার ৭ দিনের চ্যালেঞ্জ
কোরআনে সুরা তওবার শুরুতে বিসমিল্লাহ নেই কেন
লুলার বিজয় ইউরোপের আন্দোলনে যে কারণে উদ্দীপনা ছড়াল
পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানালেন নাহিদ ইসলাম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন