advertisement

কক্সবাজারে নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন, ১৪ ঘণ্টা ধরেই জ্বলছে

কক্সবাজারে নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন, ১৪ ঘণ্টা ধরেই জ্বলছে
কক্সবাজারের উখিয়ায় নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন বেরিয়ে আসে। সেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আজ রাত আটটায় তোলা
ফটো কার্ড প্রিন্ট

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা ‘গ্যাসের’ আগুন ১৪ ঘণ্টায়ও নেভানো সম্ভব হয়নি। বিকেল পাঁচটার পর আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দেখতে মেরিন ড্রাইভ ও ছোট ব্রিজ এলাকায় লোকজনের ভিড় করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় এই আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল থেকে চেষ্টা চালায় ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে রাত সাড়ে ৯টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় বেলা তিনটার দিকে ঘটনাস্থল থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। ঝুঁকি এড়াতে সেখানে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

আগুনের কারণে বিদ্যুৎ লাইনের তারে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, আগুন নিয়ন্ত্রণে না আসায় আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময় রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময় ব্যালন ডি’অরের মঞ্চে কে এই বাংলাদেশি ফুয়াদ আবদুল–আজিজ ব্যালন ডি’অরের মঞ্চে কে এই বাংলাদেশি ফুয়াদ আবদুল–আজিজ উদ্ধার হয়েছে ৩১ ধরনের মালামাল, ব্যবহারযোগ্য নয় কোনোটাই উদ্ধার হয়েছে ৩১ ধরনের মালামাল, ব্যবহারযোগ্য নয় কোনোটাই পুলিশ কেন মব নিয়ন্ত্রণ করতে পারছে না? পুলিশ কেন মব নিয়ন্ত্রণ করতে পারছে না? ভালো চাকরির আশায় কম্বোডিয়ায়, পাসপোর্ট কেড়ে নিয়ে ৫ হাজার ডলারে ‘বিক্রি’ ভালো চাকরির আশায় কম্বোডিয়ায়, পাসপোর্ট কেড়ে নিয়ে ৫ হাজার ডলারে ‘বিক্রি’
advertisement

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার ছাড়াই ১০ মাসে ৪০৭ শিশুর জন্ম

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার ছাড়াই ১০ মাসে ৪০৭ শিশুর জন্ম

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার ছাড়াই ১০ মাসে ৪০৭ শিশুর জন্ম

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময়

রংপুর বন্ধুসভার সঙ্গে জাতীয় পর্ষদের মতবিনিময়
রংপুর বন্ধুসভার বন্ধুদের সঙ্গে জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

রংপুর বন্ধুসভার বন্ধুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি জাফর সাদিক ও সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি। ২৩ অক্টোবর বিকেলে প্রথম আলো রংপুর অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় শুরুতে পরিচয়পর্ব ও কুশল বিনিময় হয়।

পরে জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি বন্ধুদের কাছে জানতে চান, তাঁরা কেন বন্ধুসভার সঙ্গে যুক্ত হয়েছেন এবং বন্ধুসভা করার পেছনে তাঁদের অনুপ্রেরণা কী।বন্ধু মাহরুফা জান্নাত বলেন, ছোটবেলা থেকেই তাঁর সামাজিক কাজের প্রতি আগ্রহ রয়েছে। সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা থেকেই বন্ধুসভায় যোগ দিয়েছেন।সৌরভ চন্দ্র বর্মণ বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি তাঁর আগ্রহ রয়েছে।

বন্ধুসভা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে বলে এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন।বন্ধু সাওয়াদ শাহরিয়ার বলেন, তাঁর পাঠচক্রের প্রতি আগ্রহ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ব্যালন ডি’অরের মঞ্চে কে এই বাংলাদেশি ফুয়াদ আবদুল–আজিজ

ব্যালন ডি’অরের মঞ্চে কে এই বাংলাদেশি ফুয়াদ আবদুল–আজিজ
কনটেন্ট ক্রিয়েটর ফুয়াদ আবদুল–আজিজ

২৭ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসেছিল ফুটবল বিশ্বের সবচেয়ে জমকালো আয়োজন। রথী-মহারথীদের সামনে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতে নিয়েছেন ইংলিশ ফুটবলার হ্যারি কেইন। সেই আয়োজনের লালগালিচায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটর ফুয়াদ আবদুল–আজিজ।

রোনালদো নাজারিও ও হ্যারি কেইনের সাক্ষাৎকার নেওয়া কে এই কনটেন্ট ক্রিয়েটর?কনটেন্ট ক্রিয়েটর ফুয়াদ আবদুল–আজিজের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলায়ফুয়াদ আবদুল–আজিজ নামটি অনেকের কাছে নতুন মনে হলেও লন্ডনের ফুটবল কমিউনিটিতে বেশ পরিচিত নাম। টিভি, সোশ্যাল মিডিয়া, চ্যানেল—সবখানেই তাঁকে দেখা যায় কিংবা শোনা যায় তাঁর কণ্ঠস্বর।কনটেন্ট ক্রিয়েটর ফুয়াদ আবদুল–আজিজের জন্ম সিলেটের ওসমানীনগর উপজেলায়।

ছোটবেলায়ই পাড়ি জমান লন্ডনে, সেখানেই বসবাস তাঁর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন