advertisement

খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার

খাটে বসলে আলো জ্বলে, আছে গেমিং চেয়ার
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ মেলা শুরু হয়েছে, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। নাদিয়ার ফার্নিচার তাদের স্টলে এমন একটি খাট প্রদর্শন করছে, যেখানে বসলে আলো জ্বলে ওঠে
ফটো কার্ড প্রিন্ট

খাট, সোফা, ডাইনিং টেবিল কিংবা আলমারি—ঘর সাজানোর আসবাবের মেলা চলছে রাজধানীতে। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য চলছে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। পাশাপাশি নকশা, রং ও প্রযুক্তিতে নতুনত্ব এনেছে দেশীয় ফার্নিচার প্রতিষ্ঠানগুলো। মেলায় আসা কাঠের আসবাবে অ্যান্টিক ও গোল্ডেন রঙের ব্যবহার বেশি এবং সোফায় কাপড়ের বদলে আসছে কৃত্রিম চামড়ার আবরণ। আবার খাটে যুক্ত হয়েছে এমন প্রযুক্তি—কেউ ওই খাটে বসলে চারদিকে হালকা আলো জ্বলে ওঠে।

মেলায় এসেছে গেমিং চেয়ার। এই হলো মেলার চমক। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ মঙ্গলবার শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ২১তম জাতীয় ফার্নিচার মেলা। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির (বিএফএসএমএস) আয়োজনে এবারের মেলায় ৪৪টি প্রতিষ্ঠান ৩২৩টি স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করছে। আয়োজকদের দাবি, মেলায় শুধু দেশে বানানো আসবাব প্রদর্শন করা হচ্ছে।মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত আইসিসিবির হল-২, হল-৩ ও হল-৪-এ দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু ঢাকায় নতুন দুই মেট্রোরেলের স্টেশন ও রেলপথ তৈরির আনুষ্ঠানিক যাত্রা শুরু গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর গ্রামীণ বাণিজ্যের ‘জীবন্ত’ জাদুঘর বন্ধ দুই সরকারি বস্ত্রকলে বিনিয়োগ ৭০০ কোটি টাকা, কী বানাবে বিনিয়োগকারীরা বন্ধ দুই সরকারি বস্ত্রকলে বিনিয়োগ ৭০০ কোটি টাকা, কী বানাবে বিনিয়োগকারীরা যত দ্রুত সম্ভব মজুরি বোর্ড, এই ইস্যুতে আন্দোলন করলে ব্যবস্থা: শ্রমমন্ত্রী যত দ্রুত সম্ভব মজুরি বোর্ড, এই ইস্যুতে আন্দোলন করলে ব্যবস্থা: শ্রমমন্ত্রী ২০২৭ সালে বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ হবে, ঢাকায় আলোচনা শুরু ২০২৭ সালে বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএ হবে, ঢাকায় আলোচনা শুরু
advertisement

বাবাকে হত্যা করে আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে ফোন চার্জ দিতে গিয়ে ধরা

বাবাকে হত্যা করে আত্মগোপনে, প্রতিবেশীর বাড়িতে ফোন চার্জ দিতে গিয়ে ধরা

গাজীপুরের শ্রীপুরে লাঠির আঘাতে বাবা আব্দুস সামাদকে হত্যার অভিযোগে ছেলে আনোয়ার হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সৌদিয়া এয়ারলাইনসের রিয়াদ-ঢাকা ফ্লাইট চালু হতে পারে বুধবার

সৌদিয়া এয়ারলাইনসের রিয়াদ-ঢাকা ফ্লাইট চালু হতে পারে বুধবার

পরিস্থিতি অনূকূলে থাকলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ঢাকামুখী সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) থেকে শুরু হতে পারে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যে লাউ সেই কদু

যে লাউ সেই কদু

ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি আমার গভীর আগ্রহ। আমি গ্রামের ছেলে। আমার বাপ-দাদার চৌদ্দগোষ্ঠীই কৃষিকাজ করেছেন। তবে আমার বাবা ছিলেন পরিবারের প্রথম ব্যক্তি, যিনি সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। এর পেছনেও একটি ইতিহাস আছে। ব্রিটিশ শাসনামলে আমাদের এলাকায় নীলচাষের প্রচলন শুরু হয়েছিল। নীলচাষকে কেন্দ্র করে কৃষকদের ওপর অত্যাচার, অবিচার ও নির্যাতনের বন্যা বয়ে যেতে থাকে।

স্থানীয় ছোটখাটো রাজাদের প্রভাবের পাশাপাশি ব্রিটিশ সরকারের অত্যাচার সামাল দেওয়াও কঠিন হয়ে পড়েছিল। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সঙ্গে যুক্ত হওয়া ছাড়া আর কী-ই বা করার ছিল? শেষ পর্যন্ত আমার দাদা পরিকল্পনা করলেন, বাবাকে পুলিশ প্রশাসনে যুক্ত করবেন। বাবার চেহারা ও শারীরিক গঠন সম্ভবত তৎকালীন পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ করে দিয়েছিল। কিন্তু সরকারি চাকরি করলেও বাবা কৃষিকাজ ছেড়ে দেননি।

তাঁর ৩০ বছরের কর্মজীবনে যেমন কৃষিকাজ চলেছে, তেমনি অবসর গ্রহণের পরও তিনি জমি ও কৃষির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন