আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ। পর্যটকেরা দ্বীপটিতে যাতায়াত করতে ও রাতে থাকতে পারবেন আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত। এবার প্রতিদিন সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক ভ্রমণের সুযোগ পাবেন। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।
সেন্ট মার্টিন ভ্রমণের আগে জেনে নিন প্রয়োজনীয় ১০টি তথ্য।নীল জলরাশি আর সবুজের সমারোহ সেন্ট মার্টিনকে দিয়েছে নজরকাড়া রূপ১. আগেই জাহাজের টিকিট কাটুনসেন্ট মার্টিন ভ্রমণের দিন–তারিখ ঠিক হলে প্রথম কাজ হবে জাহাজের টিকিট কাটা। ভ্রমণের পরিকল্পনা চূড়ান্ত করে আগেই টিকিট সংগ্রহ করুন। এতে শেষ মুহূর্তে টিকিট না পাওয়ার ঝুঁকি কমবে।
২. কোন কোন জাহাজ চলবেকক্সবাজার–সেন্ট মার্টিন নৌপথে এমভি কর্ণফুলী এক্সপ্রেস, বে-ক্রুজার ১, এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদসহ চলতি মৌসুমে অন্তত ১০টি জাহাজ চলাচল করতে পারে।
সূত্র: প্রথম আলো

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
সাময়িক স্বস্তিকে টেকসই করাটাই বড় চ্যালেঞ্জ
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ
রাজধানীতে বৈচিত্র্যময় আসবাব মেলা
অসুখ হলে চিকিৎসা না নেওয়া কি পাপ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন