চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক থেকে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে। এ সময় তাঁর দুটি হাত বিচ্ছিন্ন অবস্থায় পাশে পড়ে ছিল। আজ বুধবার সকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল গ্রামের কালিছড়ি ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।নিহত কৃষকের নাম নেজাম উদ্দিন (৫০)। তিনি সরফভাটা ইউনিয়নের মীরেরখিল স্লুইসগেট এলাকার রফু মিয়ার ছেলে।
কৃষিকাজের পাশাপাশি এলাকায় দিনমজুর হিসেবে কাজ করতেন তিনি।স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মীরেরখিল কালিছড়ি ব্রিজসংলগ্ন মাতব্বর বাড়ির পাশে পাকা ধানখেত রয়েছে নেজাম উদ্দিনের। বন্যহাতির আক্রমণ থেকে সেই পাকা ধানখেত রক্ষায় পাহারা দেওয়ার উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার বিকেলে ঘর থেকে বের হন তিনি। আজ সকালে তিনি না ফেরায় স্বজনেরা তাঁকে খুঁজতে বের হন।
এর একপর্যায়ে ধানখেতের প্রায় দেড় কিলোমিটার দূরে একটি পিচঢালা সড়কের মাঝখানে নেজামের রক্তাক্ত লাশ খুঁজে পান স্বজনেরা।
সূত্র: প্রথম আলো

বিশ্ব পোলিও দিবসে গোবিপ্রবি বন্ধুসভার কুইজ ও বই বিতরণ
ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছি: ওয়াহিদউদ্দিন মাহমুদ
গুলিস্তান–সদরঘাট সড়ক হকারমুক্ত রাখার ঘোষণা, বসলে গ্রেপ্তারের হুঁশিয়ারি
সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন