লিলিপুটের খুদে মানুষ আর ব্রবডিংনাগের দৈত্যদের দেশে গালিভারের অভিযান আজও পাঠককে টানে। জোনাথন সুইফটের বিখ্যাত ব্যঙ্গ রচনা ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশের ৩০০ বছর পূর্তি উপলক্ষে আয়ারল্যান্ডে চলছে নানা আয়োজন। প্রদর্শনী, আলোচনা, সংগীত ও শিল্পকর্মের মধ্য দিয়ে নতুন করে ফিরে দেখা হচ্ছে বইটি। শিশুদের কাছে রূপকথার রাজত্ব হিসেবে জনপ্রিয় হলেও প্রবীণ পাঠকদের জন্য বইটি মানব চরিত্রের এক নির্মম ব্যবচ্ছেদ।
গতকাল বুধবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সেন্ট প্যাট্রিকস ক্যাথেড্রালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই গির্জায় একসময় প্রধান যাজকের দায়িত্ব পালন করেন সুইফট। সেখানেই তাঁকে সমাহিত করা হয়েছে।১৭২৬ সালের ২৮ অক্টোবর ‘গালিভারস ট্রাভেলস’ বইটি প্রকাশিত হয়। এর আগে ওই বছরের মার্চে সুইফট লন্ডনে গিয়ে রাতের আঁধারে একজন বাহকের মাধ্যমে প্রকাশকের কাছে পাণ্ডুলিপি পাঠানোর ব্যবস্থা করেন। প্রথম প্রকাশেই বইটি সাড়া ফেলে।
আর্মা রবিনসন গ্রন্থাগারের তথ্য অনুযায়ী, প্রথম সংস্করণ এক সপ্তাহের মধ্যে বিক্রি হয়ে যায়।
সূত্র: প্রথম আলো

হ্যালোউইনের আগাম আনন্দ–উন্মাদনা
রাস্তার খানাখন্দ খুঁজে বের করতে এআই টুল বানিয়েছেন এক ইঞ্জিনিয়ার
আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের
বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক
নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন