advertisement

রোদের শেষ রেখা

রোদের শেষ রেখা
অলংকরণ: মাসুক হেলাল
ফটো কার্ড প্রিন্ট

‘দ্য মোর আই সি ইউ, আই অ্যাম ইন লাভ।’ কতবার ফোনের দিকে তাকিয়েছি। যতটা ভেঙে যাওয়ার পর ধ্বংসস্তূপ থেকে আর দাঁড়ানো যায় না, এখন সেখানে আমি। পাজামার ফিতে নেমে এসেছে, অন্তর্বাসহীন শরীর, হাত–পা থরথর কাঁপছে। তাকিয়ে আছি দেয়ালের ছবিটার দিকে—ছ’ফুট উচ্চতার যুবায়ের হাসান—আমার নিঃশব্দ আততায়ী। আগামীকাল রাতেই ওর ফ্লাইট। তাহলে আমরা একই শহরে শ্বাস নিচ্ছি বিশ ঘণ্টারও কম সময়। ছাইভরা অ্যাশট্রেটা পড়ে আছে। দুমাস ধরে যুবায়ের এখানে থাকে না।

অ্যাশট্রেটায় এখনো ওর ঠোঁটের শেষ মার্লবোরো। অ্যাশট্রেটা ওর মেরিল্যান্ডের বাসায় ছিল। আমিই কিনে দিয়েছিলাম। মেরিল্যান্ডে বাসাটা ছিল ছোট, সাত-আট ফুটের ঘর। একজন কালো মিক্সড রুমমেট ছিল ওর, যার চেহারা অনেকটা বব ডিলানের মতো আর ছেলেটার বান্ধবী—কালো মেয়েটা, যার অপুষ্ট শরীরের ওপর থেকে বেরিয়ে থাকত শীর্ণ নদীর মতো ক্লিভেজ। ছেলেটার ছিল ব্রেইড করা চুল।

একটু কাছে গেলেই উৎকট নারকেল তেলের গন্ধ আর প্রতি রাতে ওদের দেয়াল ভেদ করে আসত নীল ছবির মতো শীৎকার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা পাইলটের পোশাকে বিমানবন্দরে গিয়ে কী অভিজ্ঞতা হলো তৌসিফের... পাইলটের পোশাকে বিমানবন্দরে গিয়ে কী অভিজ্ঞতা হলো তৌসিফের... মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট মিরপুর ১০ নম্বরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ হানিফসহ চার আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ জয়ের আশা বিএনপির প্রার্থীর, প্রিসাইডিং কর্মকর্তার কার্ডে ছবি না থাকার অভিযোগ জামায়াতের জয়ের আশা বিএনপির প্রার্থীর, প্রিসাইডিং কর্মকর্তার কার্ডে ছবি না থাকার অভিযোগ জামায়াত...
advertisement

এইচএসসির ফল শনিবার, মোবাইল ফোনে যেভাবে জানা যাবে

এইচএসসির ফল শনিবার, মোবাইল ফোনে যেভাবে জানা যাবে

এইচএসসির ফল শনিবার, মোবাইল ফোনে যেভাবে জানা যাবে

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এলপিজির দাম পরিবর্তনে গণশুনানি শুরু

এলপিজির দাম পরিবর্তনে গণশুনানি শুরু

এলপিজির দাম পরিবর্তনে গণশুনানি শুরু

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর

ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানা অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ভারতের অন্ধ্র, ওডিশা ও পশ্চিমবঙ্গের উপকূলে বৃষ্টি হচ্ছে। অর্ণবের প্রভাব কম হলেও কিছুটা পড়েছে বাংলাদেশের ওপর। গতকালই টানা কয়েক দিনের তাপপ্রবাহের পর বৃষ্টি হয়েছে রাজশাহী ও খুলনা বিভাগে। আজও এই দুই বিভাগের পাশাপাশি রংপুর বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজধানীতে সামান্য বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা। দেশের কোথাও খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন তাঁরা।আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় অর্ণব এখন স্থল নিম্নচাপ হয়ে দুর্বল হয়ে গেছে। এর প্রভাবে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিছুটা বৃষ্টি হয়েছে গতকাল।

আজও খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন