প্রাথমিক ও মাধ্যমিকে বিপুলসংখ্যক শিক্ষার্থী শিখনঘাটতি নিয়ে পরবর্তী শ্রেণিতে উঠছে। শিক্ষক ও শিক্ষা উপকরণের ঘাটতি এর বড় কারণ হলেও শিক্ষার্থীদের হাতে সময়মতো পাঠ্যবই তুলে দিতে না পারার ব্যর্থতাও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। গত দুই শিক্ষাবর্ষের অভিজ্ঞতা তার বড় দৃষ্টান্ত। অন্তর্বর্তী সরকারের আমলে সময়মতো পাঠ্যবই ছাপা না হওয়ায় ক্ষতি হয়েছে শিক্ষার্থীদের।
এবারেও নতুন শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ফি বছর এমন মন্দ দৃষ্টান্তের পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।প্রথম আলোর খবর জানাচ্ছে, আগামী শিক্ষাবর্ষে প্রাক্-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩১ কোটি বই ছাপা হচ্ছে। প্রাথমিকের ক্ষেত্রে অগ্রগতি আশাব্যঞ্জক। ২০ অক্টোবর পর্যন্ত ৮৬ শতাংশের বেশি বই ছাপা হয়েছে, সরবরাহ করা হয়েছে ৭৪ শতাংশ।
কিন্তু মাধ্যমিকের চিত্র ভিন্ন।
সূত্র: প্রথম আলো

শ্যানেলের পিঠখোলা কালো গাউনে অনন্যার বোল্ড লুক
নীহা কি হালকা সাজেই থাকতে ভালোবাসেন, দেখুন ৯টি ছবি
পকেটে হারমোনিকা, কোথায় পাব, দাম কত
শখের বশে আনারকলি চাষে সফল মেহেরপুরের চাষি মিঠু
সেন্ট মার্টিনে পর্যটক বাড়ছে, পরিবেশের ঝুঁকি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন