ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। এই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার উপনির্বাচনে ভোট গ্রহণের সময় শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন ইসি সচিব। ইসি সচিব জানান, বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হয়েছে।
সবাই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন।ভোট পড়ার হার সম্পর্কে ইসি সচিব বলেন, বেলা দুইটা পর্যন্ত তাঁরা যে তথ্য পেয়েছেন, সে অনুযায়ী তখন পর্যন্ত ভোট পড়ার হার ছিল ৪৮ শতাংশ। বিকেল চারটা পর্যন্ত হিসাবে ভোটের পরিমাণ আরও বাড়বে। ভোট গণনা শেষ হলে ভোট পড়ার প্রকৃত হার বলা যাবে। তিনি বলেন, ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে।
গণনা শেষ হওয়ার পর ফলাফল পাওয়া গেলে তা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এমন কোনো খবর আমরা সকাল থেকে এখন পর্যন্ত পাইনি।
সূত্র: প্রথম আলো

জামায়াত থেকে আলাদা পরিচয় ধরে রাখতে চায় এনসিপি, লংমার্চে উপস্থিতি নিয়ে ভিন্ন চিন্তা দ...
অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা প্রবাসী আয়
ঠাকুরগাঁও-১: দাঁড়িপাল্লার চেয়ে ৩৮ হাজার ভোটে এগিয়ে ধানের শীষ
পুরাতন বাণিজ্য মেলার গেট ভাঙচুর, ৩৫ লাখ টাকা ক্ষতির অভিযোগে মামলা
অনলাইন সহিংসতার শিকার ৪৫.৫ শতাংশ নারী, পুলিশের সহায়তা নেন ৪.৬ শতাংশ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন