advertisement

শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরই নয়, সময় এসেছে নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনরুদ্ধারের: বিজেপি এমপি নিশিকান্ত

শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরই নয়, সময় এসেছে নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট পুনরুদ্ধারের: বিজেপি এমপি নিশিকান্ত
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে
ফটো কার্ড প্রিন্ট

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির লোকসভা সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, শুধু পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরই নয়, সময় এসেছে বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘পুনরুদ্ধার’ করার। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নীতিকে দায়ী করে বিজেপির এই এমপি বলেন, কাশ্মীরের অংশ ছাড়াও নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর জোর করে পাকিস্তানকে হস্তান্তর করেছিলেন তিনি।

ওই তিনটি অঞ্চলই তৎকালীন ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ছিল বলে দাবি করেন এই নেতা। শুক্রবার ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন নিশিকান্ত দুবে। তিনি ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা আসন থেকে নির্বাচিত লোকসভার সদস্য।

উল্লেখ্য, এই গোড্ডাতেই শিল্পপতি আদানির বিতর্কিত তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত, যেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়।সাক্ষাৎকারে দেশভাগের সময়কার জওহরলাল নেহরুর নীতির তীব্র সমালোচনা করে নিশিকান্ত বলেন, তৎকালীন ত্রিপুরার রাজা বীর বিক্রম সিং নিজের রাজ্যের অংশ হস্তান্তর নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট, নেতানিয়াহু কি বিদায় নিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে আইজেনকট, নেতানিয়াহু কি বিদায় নিচ্ছেন পুতিনের কাছে খামেনির কী ‘গোপন’ বার্তা পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান পুতিনের কাছে খামেনির কী ‘গোপন’ বার্তা পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তাপ্রধান নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন হারের পর ট্রাম্পের সঙ্গে ভ্যান্সের কি দূরত্ব তৈরি হলো? হারের পর ট্রাম্পের সঙ্গে ভ্যান্সের কি দূরত্ব তৈরি হলো? নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির পর ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন
advertisement

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪ নারী

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪ নারী
বগুড়ার সোনাতলায় আদালতের পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি দুই পুলিশ সদস্যকে মারধর ও একটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিক্ষার উদ্দেশ্য কোথায় হারিয়ে যাচ্ছে?

শিক্ষার উদ্দেশ্য কোথায় হারিয়ে যাচ্ছে?
শিক্ষার্থীদের পড়তে বলা হচ্ছে, শিক্ষকেরা পড়াচ্ছেন, বিশ্ববিদ্যালয়গুলো ডিগ্রি দিচ্ছে, সরকার বিসিএস ক্যাডার নিয়োগ করছে। তারপরও শিক্ষিত তরুণদের বড় একটি অংশ বেকার। তাহলে আমাদের শিক্ষাব্যবস্থার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চড়–কাণ্ডের আট মাস পর অভিনেত্রী তিশা–অথৈকে নিয়ে বড় সিদ্ধান্ত

চড়–কাণ্ডের আট মাস পর অভিনেত্রী তিশা–অথৈকে নিয়ে বড় সিদ্ধান্ত
তানজিন তিশা ও সামিয়া অথৈই

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈ—দুজনেরই সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ, বাংলাদেশ। শুক্রবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত পৃথক দুটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নিয়েছিল সংগঠনটি।

তবে সেই উদ্যোগ সফল হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।প্রকাশিত চিঠি দুটি গত ৪ অক্টোবরের। তানজিন নাহার তিশা ও সামিয়া আক্তার অথৈ বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ৭ জুলাই তাঁদের ‘সদস্যপদ স্থগিতকরণ’ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল; কিন্তু দুজনের কেউই ওই নোটিশের জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সালিস বা বিবাদ মীমাংসাকরণ বৈঠকে আলোচনা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন