সিলেটে শাহি ঈদগাহ মাঠের পাশেই আমাদের বাসা ছিল। আর চাশনি পীরের মাজার তো আমাদের বাসা থেকে খুব কাছেই ছিল। সেই মাজারে অনেক বানর থাকে, এটাই ওই মাজারের বিশেষত্ব। প্রায়ই মানুষের বাসায় বানর ঢুকে যেত। একদিন আমাদের বাসায়ও ঢুকেছিল। যেদিন আমাদের বাসায় বানর ঢুকেছিল, সেই দিনের ঘটনাটা বলি।দুপুরে খাওয়ার পর আপু আর আমি টিভি দেখছিলাম। আম্মু তখন ঘুমাচ্ছিল আর বাবা ছিল অফিসে।
একসময় আমি টয়লেটে গেলাম, হঠাৎ জানালার দিকে চোখ পড়তেই দেখি, কিসের যেন ছায়া। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে সেটা কিসের ছায়া। তাড়াতাড়ি টয়লেট থেকে দৌড়ে বের হয়ে আপুকে বললাম আম্মুকে ডাকতে, বানর এসেছে; কিন্তু আপু বলল আম্মুকে বিরক্ত না করে আমরাই বাসার সব দরজা-জানালা লাগিয়ে দিই, তাহলেই বানর আর বাসার ভেতরে ঢুকতে পারবে না।
তারপর আপু আর আমি একে একে সব রুমের দরজা-জানালা লাগিয়ে দিলাম; কিন্তু রান্নাঘরের কথা আমরা দুজনই ভুলে গিয়েছিলাম।
সূত্র: প্রথম আলো

৮০ কোটি টাকায় বাংলা প্রযুক্তি, ব্যবহার সামান্য
শুনতে চাইলে প্রকৃতির গল্পও শোনা যায়
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দুই নেতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১২ সফটওয়্যার তৈরি করতে খরচ ৮০ কোটি টাকা, কাজে লেগেছে কতটা
কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে উল্টে গেল বাস, শিক্ষকসহ দুজন নিহত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন