মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রতিষ্ঠাবার্ষিকীতে রায়গঞ্জে পত্রিকা বিক্রেতাদের মিষ্টিমুখ করাল বন্ধুসভা
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পত্রিকা বিক্রেতাদের মিষ্টিমুখ করানো হয়েছে। প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা এ আয়োজন করে। ৫ নভেম্বর সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা বাজারের পত্রিকা স্ট্যান্ডে গিয়ে বন্ধুসভার সদস্যরা তাঁদের মিষ্টিমুখ করান।পত্রিকার এজেন্ট আমিনুল ইসলাম বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমাদের মিষ্টিমুখ করানো হয়েছে।
এটা আমাদের জন্য খুবই আনন্দের।’রফিকুল ইসলাম নামের আরেকজন পত্রিকা এজেন্ট বলেন, ‘প্রথম আলো বরাবরের মতো আজকেও আমাদের মনে রেখেছে।’পত্রিকা বিক্রেতা সামিদুল ইসলাম বলেন, ‘প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর মিষ্টি পেয়ে আনন্দিত হয়েছি। সবচেয়ে বড় কথা প্রথম আলো বন্ধুসভার সদস্যরা আমাদের মনে রেখেছেন।’একই ধরনের কথা বলেন আরও দুজন।
এ সময় উপস্থিত ছিলেন রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আতিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।সভাপতি, রায়গঞ্জ বন্ধুসভা
সূত্র: প্রথম আলো
ঢোলের তালে লাঠিখেলা, শত বছর পরও জমজমাট এই মেলা
ঢোলের শব্দের সঙ্গে শুরু হয় লাঠির ছন্দময় লড়াই। কখনো আক্রমণ, কখনো প্রতিরোধ। লাঠিয়ালদের ক্ষিপ্রতা আর কৌশল দেখতে মাঠজুড়ে দর্শকের ভিড়। কেউ এসেছেন পাশের গ্রাম থেকে, কেউ দূরদূরান্ত থেকে। মাঠের বাইরে বসেছে মেলা। কোথাও খাবারের দোকান, কোথাও খেলনা, কোথাও আবার বড় বড় মাছ নিয়ে বসেছেন জেলেরা। সব মিলিয়ে উৎসবের অন্য রকম আমেজ।এ দৃশ্য মাগুরার মহম্মদপুর উপজেলার ডুমুরশিয়া গ্রামের।
প্রতিবছর কার্তিক মাসের ১৬ তারিখে এখানে বসে ঐতিহ্যবাহী লাঠিখেলার মেলা। এবার ২১ কার্তিক, গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী ১০৬তম আয়োজন। শুক্রবার দুপুরে ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সময় লাঠিয়ালদের সঙ্গে তিনি নিজেও লাঠিখেলায় অংশ নেন। দর্শকেরা লাঠিখেলা উপভোগ করেন। সন্ধ্যার পর একই স্থানে বসে বিচারগানের আসর।
১৯১৩ সালের পর কোনো এক সময় থেকে নিয়মিত এ আয়োজন হয়ে আসছে।
সূত্র: প্রথম আলো
সি চিন পিংয়ের বিদায়ের পর চীনের প্রেসিডেন্ট কে হবেন
সি চিন পিং যখন চীনের প্রেসিডেন্ট এবং চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) সাধারণ সম্পাদক হিসেবে মেয়াদের দুইবারের বাধ্যবাধকতা ভেঙে নিজেকে পুনর্বহাল রাখার সিদ্ধান্ত নেন, তখন থেকেই তাঁর উত্তরসূরি কে হতে পারেন—তা নিয়ে তীব্র কৌতূহল তৈরি হয়। সি ইতিমধ্যে বেশ কয়েকজন সম্ভাব্য উত্তরসূরিকে ছেঁটে ফেলেছেন, কিন্তু তাঁর বয়সও বাড়ছে।
এমনকি তিনি ক্ষমতা নিজের হাতে রাখতে চাইলেও শেষ পর্যন্ত নিজের পছন্দের কোনো উত্তরসূরি মনোনীত করাকেই সহজ পথ বলে মনে করতে পারেন।যদিও এখনো সর্বজনস্বীকৃত কোনো উত্তরসূরির নাম সামনে আসেনি। আগামী বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া সিসিপির ২১তম জাতীয় কংগ্রেসের আগে (বা পরেও) এমন কারও উত্থানের সম্ভাবনা কম।
তবে পঞ্চম প্লেনামের ঠিক আগে প্রাদেশিক কর্মকর্তাদের যেভাবে ব্যাপক রদবদল করা হচ্ছে, তা কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।৪ সেপ্টেম্বর ১৯৭২ সালে জন্মগ্রহণকারী জু জোংমিংকে সাংহাইয়ের ডেপুটি পার্টি সেক্রেটারি থেকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো

প্রতি ইউনিয়নে দুজন করে নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন