advertisement

১৪ ম্যাচে ৫৭ গোল বার্সেলোনার, গোলবন্যায় ভাসল আলাভেসও

১৪ ম্যাচে ৫৭ গোল বার্সেলোনার, গোলবন্যায় ভাসল আলাভেসও
রাফিনিয়ার সঙ্গে গোলের উচ্ছ্বাস ফেরমিন লোপেজের
ফটো কার্ড প্রিন্ট

আলাভেজ জানত, বার্সেলোনা এবার প্রতিপক্ষদের গোলে ভাসাচ্ছে।আলাভেজ এও জানত, সর্বশেষ দুই ম্যাচে হেরে বার্সেলোনা কিছুটা কোণঠাসা। এবারের লা লিগায় হান্সি ফ্লিকের দলটি সবচেয়ে কম গোল করেছে সর্বশেষ ম্যাচেই।তবে আলাভেজের যা জানা ছিল না, হারের ধাক্কা সামলে বার্সেলোনা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে। কাল রাতে ন্যু ক্যাম্পে সেই অভিজ্ঞতাই হলো লা লিগার ক্লাবটির।

প্রথমার্ধে চারটি, দ্বিতীয়ার্ধে আরও দুটি—মোট ছয়বার আলাভেজের জালে বল পাঠিয়েছে বার্সেলোনা। এই ছয় গোলে চলতি মৌসুমে বার্সেলোনার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৭-তে, মাত্র ১৪ ম্যাচে।এই গোলবন্যায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রাফিনিয়া ও লামিনে ইয়ামাল। দুজনই করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন ফেরমিন লোপেজ ও বদলি হিসেবে নামা অ্যান্থনি গর্ডন।

আলাভেসের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেছেন মারিয়ানো দিয়াস।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

উইকেটে ঘাস থাকুক বা না থাকুক, বোলারদের আতঙ্কের নাম এখন অভিষেক উইকেটে ঘাস থাকুক বা না থাকুক, বোলারদের আতঙ্কের নাম এখন অভিষেক স্পিনের ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই স্পিনের ফাঁদ পেতে উল্টো .৫ ডিগ্রিতে আটকে গেল বাংলাদেশই আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৬) পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন সাবিনা-কৃষ্ণাদের টাঙ্গাইল ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান
advertisement

রবীন্দ্রনাথের সংগ্রহ: লালনের গানের খাতা

রবীন্দ্রনাথের সংগ্রহ: লালনের গানের খাতা
লালন শাহ ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অবলম্বনে

২০০৮ সালের ১৭ অক্টোবর ফকির লালন শাহর ১১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লেখাটি প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছিল। আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।লালনগীতি আজ দেশ-বিদেশে আকর্ষণীয় হয়ে উঠেছে। বিভিন্ন ভাষার গবেষক, পণ্ডিত এ গানের অকৃত্রিম বাণী ও সুর অনুসন্ধান করছেন।

ইত্যবসরে ইংরেজি, ফরাসি, ইতালি, জার্মান, জাপানি, হিন্দি প্রভৃতি ভাষায় লালনগীতি অনূদিত হচ্ছে বলে ক্রমশ আন্তর্জাতিক অঙ্গনে বিস্তৃতি লাভ করছে লালনের গান আর তাঁর পরিচিতি। উনিশ শতকের আশির দশকে কাঙাল হরিনাথ (১৮৩৩-১৮৯৬) থেকে রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) হয়ে পরবর্তী সময়ে অনেক সুধীজন লালনগীতি সংগ্রহ করে প্রকাশ করেছেন। কারও কারও সংগ্রহে প্রতীয়মান হয় বিশ্বাসযোগ্য পাঠ।

এ ক্ষেত্রে রবীন্দ্রনাথের সংগ্রহ যেহেতু আদি পাণ্ডুলিপিকেন্দ্রিক, তাই তাঁর সংগ্রহ লালনচর্চার ইতিবৃত্তে যেমন অপরিসীম গুরুত্ব বহন করে, তেমনি তা চিহ্নিত হতে পারে দেশজ সংস্কৃতির একটি উল্লেখযোগ্য সম্ভার হিসেবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।গতকাল শনিবার দিবাগত রাতে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির ডিবিপ্রধান শফিকুল ইসলাম আজ রোববার সকালে প্রথম আলোকে এই গ্রেপ্তারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।শফিকুল ইসলাম বলেন, রাজধানীর বনানী থেকে অবসরপ্রাপ্ত মেজর আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়।তবে কোন মামলায় আব্দুল হাফিজকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের আবার অবরোধ
গতকাল শনিবার মিরপুর–১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করেছিলেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। ৩১ অক্টোবর, ২০২৬

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরিপোশাক কারখানার শ্রমিকেরা।আজ রোববার সকাল আটটার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিরপুরের কয়েকটি স্থান থেকে পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকালে জড়ো হন।

তাঁরা মিরপুর–১০ নম্বর মোড় অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন কাল: শ্রমমন্ত্রীএকই দাবিতে গতকাল শনিবারও মিরপুরে সড়ক অবরোধ করেছিলেন পোশাকশ্রমিককেরা। সড়ক অবরোধের কারণে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত মিরপুর–১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।একপর্যায়ে শ্রমিকেরা মিরপুর–১ নম্বরের শাহ আলী এলাকায় জড়ো হন।

সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন