advertisement

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভায় বসেছে ইউজিসি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে সভায় বসেছে ইউজিসি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)
ফটো কার্ড প্রিন্ট

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) সভায় বসেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণ ও এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নিয়েছেন বলে জানা গেছে।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান সভায় আলোচিত বিষয় ও সিদ্ধান্ত এবং পরবর্তী করণীয় বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতিমন্ত্রী ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: প্রতি... উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে উচ্চমাধ্যমিকের পর কানাডায় উচ্চশিক্ষার সম্ভাবনা, প্রস্তুতি নেবেন কীভাবে প্রাথমিকের শিক্ষার্থীদের পড়া, লেখা ও গণিতে দক্ষতায় ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক প্রাথমিকের শিক্ষার্থীদের পড়া, লেখা ও গণিতে দক্ষতায় ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫ জন ৪৫তম বিসিএস: গেজেট পেয়েও শিক্ষা ক্যাডারে যোগ দেননি ৪৫ জন দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ
advertisement

গ্রেপ্তার এড়াতে রায়হানকে লাওসের পাহাড়–জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে, দাবি পরিবারের

গ্রেপ্তার এড়াতে রায়হানকে লাওসের পাহাড়–জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে, দাবি পরিবারের
লাওসের জঙ্গলে রাজশাহীর বাগমারার রায়হান উদ্দিন। পুলিশের অভিযান থেকে রক্ষা পেতে পাহাড়–জঙ্গলে পারিয়ে থাকতে হয় তাঁকে

সচ্ছলতার আশায় লাওসে গিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার এক তরুণ। পরিবারের দাবি, সাত মাস ধরে ওই তরুণকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে পাহাড় ও জঙ্গলে পালিয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। কাজ করেও কোনো মজুরি পাচ্ছেন না।পরিবারটি জানায়, জমি বিক্রি ও ভ্যান চালিয়ে জমানো টাকায় লাওসে পাঠানো হলেও এ পর্যন্ত দেশে কোনো টাকা পাঠাতে পারেননি ওই তরুণ। উল্টো স্থানীয় দালালেরা পরিবারের কাছে আরও টাকা দাবি করছেন।

এ ঘটনায় দুই দালালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর বাবা।ভুক্তভোগী ওই তরুণের নাম রায়হান উদ্দিন (২১)। তিনি উপজেলার হায়াতপুর গ্রামের ভ্যানচালক গোকুল হোসেনের ছেলে। গতকাল রোববার বিকেলে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন গোকুল হোসেন।পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে স্থানীয় দুই আদম ব্যবসায়ী রেজাউল করিম ও সাজেদুর রহমানের মাধ্যমে লাওসে যান রায়হান।

ভালো কাজ ও আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে তাঁকে সেখানে পাঠানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল

দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল
মাহফিজুল ইসলাম ও মোহাম্মদ নাঈম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম, আর চার বছর পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন সাদমান ইসলাম।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কানাডা প্রতিবছর নেবে ৩ লাখ ৮০ হাজার স্থায়ী অভিবাসী, কারা পাবেন অগ্রাধিকার

কানাডা প্রতিবছর নেবে ৩ লাখ ৮০ হাজার স্থায়ী অভিবাসী, কারা পাবেন অগ্রাধিকার

কানাডার অভিবাসনব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত, টেকসই ও অর্থনৈতিক চাহিদাভিত্তিক করতে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত নতুন অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে দেশটির ফেডারেল সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন বছর প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার (৩ বছরে ১১ লাখ ৪০ হাজার) নতুন স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর) গ্রহণ করা হবে।

একই সময়ে প্রতিবছর ৩ লাখ ৭০ হাজার নতুন অস্থায়ী বাসিন্দা, অর্থাৎ বিদেশি কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থী কানাডায় আসার সুযোগ পাবেন।গত ৫ নভেম্বর দেশটি এ ঘোষণা দিয়েছে।নতুন পরিকল্পনায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কানাডায় ইতিমধ্যে বসবাসরত প্রায় ২ লাখ অস্থায়ী বাসিন্দাকে বিশেষ ব্যবস্থায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেওয়ার উদ্যোগ।

এর মধ্যে ১ লাখ কর্মী ও তাঁদের পরিবারের সদস্য এবং আরও ১ লাখ মানবিক বিবেচনায় থাকা ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক মন্ত্রণালয় (আইআরসিসি) জানিয়েছে, দেশের অর্থনৈতিক চাহিদা, শ্রমবাজারের পরিস্থিতি, আবাসনসংকট এবং সরকারি সেবার ওপর চাপ বিবেচনায় নিয়ে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা২০২৭–২৯ সালের অভিবাসন স্তর পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন