advertisement

বাংলাদেশ কোচের ঘুম ভালো হলো তো

বাংলাদেশ কোচের ঘুম ভালো হলো তো
বাংলাদেশ ফুটবল দলের কোচ টমাস ডুলি
ফটো কার্ড প্রিন্ট

রবিবার রাতের ঢাকা। হিমেল হাওয়ায় যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন, তখনো হয়তো বাংলাদেশ দলের টিম হোটেলে জেগে ছিলেন টমাস ডুলি।

ঘড়ির কাঁটায় তখন রাত গভীর, কিন্তু কানে যেন প্রতিধ্বনিত হচ্ছিল ভুটান ম্যাচ শেষে শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির সেই বিস্ফোরক ও হুংকারভরা ঘোষণা, ‘বাংলাদেশের সঙ্গে ম্যাচটা হবে সাফের ইতিহাসের সেরা ম্যাচ।’কথাটা শোনার পর বাংলাদেশ কোচের রাতে ঠিকমতো ঘুম হয়েছে কি না, তা তো শুধু টিম হোটেলের ওই নিস্তব্ধ রুমটাই বলতে পারবে! লঙ্কান কোচের এমন চ্যালেঞ্জের পর ডুলির মাথায় নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে নানা ট্যাকটিক্যাল পরিকল্পনা।

ম্যাচটা যে সহজ হবে না, সেই ইঙ্গিত তো মুতাইরি দিয়েই রেখেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে ইউনাইটেডের দুঃসময়, বার্সেলোনার এগিয়ে যাওয়া, ইউরোপের পাঁচ লিগে কী ঘটছে নিজেদের টাকায় মাঠ বানালেন গ্রামের তরুণেরা নিজেদের টাকায় মাঠ বানালেন গ্রামের তরুণেরা নিজেদের টাকায় মাঠ বানালেন গ্রামের তরুণেরা নিজেদের টাকায় মাঠ বানালেন গ্রামের তরুণেরা সাফ খেলতে ঢাকায় হামজা, ফারহানের ফ্লাইট-বিভ্রাট সাফ খেলতে ঢাকায় হামজা, ফারহানের ফ্লাইট-বিভ্রাট
advertisement

তিন বছর পর আসছেন ভারতের লাকি আলী, গাইবেন ঢাকা-চট্টগ্রামে

তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন বলিউড ও ইন্ডি-পপের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। ২০২৩ সালে ঢাকায় গান শুনিয়ে.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গ্রেপ্তার এড়াতে রায়হানকে লাওসের পাহাড়–জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে, দাবি পরিবারের

গ্রেপ্তার এড়াতে রায়হানকে লাওসের পাহাড়–জঙ্গলে পালিয়ে থাকতে হচ্ছে, দাবি পরিবারের
লাওসের জঙ্গলে রাজশাহীর বাগমারার রায়হান উদ্দিন। পুলিশের অভিযান থেকে রক্ষা পেতে পাহাড়–জঙ্গলে পারিয়ে থাকতে হয় তাঁকে

সচ্ছলতার আশায় লাওসে গিয়ে বিপাকে পড়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার এক তরুণ। পরিবারের দাবি, সাত মাস ধরে ওই তরুণকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে পাহাড় ও জঙ্গলে পালিয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। কাজ করেও কোনো মজুরি পাচ্ছেন না।পরিবারটি জানায়, জমি বিক্রি ও ভ্যান চালিয়ে জমানো টাকায় লাওসে পাঠানো হলেও এ পর্যন্ত দেশে কোনো টাকা পাঠাতে পারেননি ওই তরুণ। উল্টো স্থানীয় দালালেরা পরিবারের কাছে আরও টাকা দাবি করছেন।

এ ঘটনায় দুই দালালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তাঁর বাবা।ভুক্তভোগী ওই তরুণের নাম রায়হান উদ্দিন (২১)। তিনি উপজেলার হায়াতপুর গ্রামের ভ্যানচালক গোকুল হোসেনের ছেলে। গতকাল রোববার বিকেলে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন গোকুল হোসেন।পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ মাসে স্থানীয় দুই আদম ব্যবসায়ী রেজাউল করিম ও সাজেদুর রহমানের মাধ্যমে লাওসে যান রায়হান।

ভালো কাজ ও আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে তাঁকে সেখানে পাঠানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল

দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে মোহাম্মদ নাঈম, প্রথমবার মাহফিজুল
মাহফিজুল ইসলাম ও মোহাম্মদ নাঈম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহফিজুল ইসলাম, আর চার বছর পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাঈম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে চোট পেয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন সাদমান ইসলাম।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন